অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবল দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা, গ্রুপ পর্ব থেকেই বিদায় ব্রাজিলের

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবলে সর্বোচ্চ ৬ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এবারও ফেবারিট লিওনেল মেসিদের দেশ। চিলিতে চলমান এই টুর্নামেন্টের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইতালিকে ১-০ গোলে হারিয়ে ‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে উঠে গেলো নকআউট পর্বে।

কিন্তু দুর্ভাগ্য ব্রাজিলের। এবারের অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপটা সেলেসাওদের জন্য খুবই হতাশার। গ্রুপ পর্বের তিন ম্যাচের মধ্যে একটিতেও জিততে পারেনি। ‘সি’ গ্রুপে মরক্কো, মেক্সিকো এবং স্পেনের কাছে হেরে বিদায় নিতে হয়েছে নকআউটে যাওয়ার আগেই। সর্বশেষ তারা স্পেনের কাছে হেরেছে ১-০ গোলে।

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবলে ৫বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। এছাড়া অন্য আসরগুলোতে সেলেসাদের সর্বনিম্ন ফল ছিল কোয়ার্টার ফাইনাল। দ্বিতীয় রাউন্ড থেকেও তাদেরকে কখনো বিদায় নিতে হয়নি। অথচ এবারই প্রথম র‌্যামন মেনেজেসের অধীন দলটিকে বিদায় নিতে হলো গ্রুপ পর্ব থেকে। শুধু তাই নয়, একটি ম্যাচও না জিতে। এমন লজ্জা লাতিনের ফুটবল পাওয়ার হাউজটির জন্য একেবারেই নতুন।

চিলির এস্টাডিও এলিয়াস ফিগুয়েরো ব্রান্ডার স্টেডিয়ামে ইতালির যুবাদের মুখোমুখি হয় আর্জেন্টিনার যুবারা। ম্যাচের ৭৪তম মিনিটে দাইলান গরোস্তিয়ার একমাত্র গোলে ম্যাচের জয়-পরাজয় নির্ধারণ হয়। ইতালিকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হয় আর্জেন্টিনার। তবে, ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানারআপ হিসেবে দ্বিতীয় রাউন্ডে উঠেছে ইতালিও।

চিলির সান্তিয়াগোয় এস্টাডিও ন্যাসিওনাল হুলিও মার্টিনেজ প্রাদানোস স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে ব্রাজিল মাঠে নেমেছিল অন্তত একটি জয়ের লক্ষ্যে। গ্রুপের সেরা দুই দলের মধ্যে না থাকুক, সেরা তৃতীয় হলেও হয়তো দ্বিতীয় রাউন্ডে উঠতে পারতো ব্রাজিলিয়ানরা।

কিন্তু শেষ পর্যন্ত সেই কাঙ্খিত জয়টিই পেলো না তারা। ম্যাচের ৪৭তম মিনিটে স্পেনের হয়ে একমাত্র ফল নির্ধারক গোলটি করেন ইকার ব্রাভো। ১-০ গোলে ব্রাজিলকে হারিয়ে গ্রুপের মধ্যে স্পেন হলো তৃতীয়। এবং তৃতীয় সেরা হয়ে উঠে গেলো নকআউটে। বিদায় নিলো ব্রাজিল।

  • Related Posts

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    রাজধানীর মতিঝিলে বঙ্গভবনের সামনের রাস্তায় মুরগিবাহী একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ…

    Continue reading
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত ‌‘খুব শিগগির’ শেষ হতে পারে। যদিও এই সপ্তাহে এটি শেষ হবে না। খবর…

    Continue reading

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প