অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হেরে যাওয়া ভারত এখন ফাইনালে। অন্যদিকে বাংলাদেশের কাছে হেরে সেমিফাইনাল থেকে ছিটকে গেল পাকিস্তান।

এদিকে ১৩ বছরের বৈভব সূর্যবংশীর দাপুটে ব্যাটিংয়ের সুবাদে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত। সেমিফাইনালে শ্রীলংকাকে ৭ উইকেটে হারাল মোহাম্মদ আমানের দল। প্রথমে ব্যাট করে ১৭৩ রান করে শ্রীলংকা। জবাবে ২১.৪ ওভারে ৩ উইকেটে ১৭৫ করে ভারত। অন্যদিকে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। আগামীকা রোববার ফাইনাল।

ছোটদের এশিয়া কাপে ভারতের বিপক্ষে এঁটে উঠতে পারল না শ্রীলংকা। ১৭৪ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম থেকেই আগ্রাসী মেজাজে শুরু করেন ভারতীয়রা। আয়ুশ ২৮ বলে ৩৪ রানের ইনিংস খেলেন।

অন্য ওপেনার বৈভব আরও বিধ্বংসী মেজাজে ছিল। ১৩ বছরের বিহারের ব্যাটার ৩৬ বলে করলেন ৬৭ রান। ৬টি চার ও ৫টি ছক্কা এলো ১ কোটি ১০ লাখ টাকার ব্যাটারের ব্যাট থেকে। প্রতিযোগিতার প্রথম দুটি ম্যাচে তেমন রান না পাওয়ায় সমালোচনার মুখে পড়তে হয়েছিল বৈভবকে। ১৩ বছরের কিশোর আবার ব্যাট হাতে প্রমাণ করে দিলেন রাহুল দ্রাবিড়রা তার ওপর বিনিয়োগ করে ভুল করেননি।

এছাড়া ভালো ব্যাট করলেন সি আন্দ্রে সিদ্ধার্থ (২২), আমান (অপরাজিত ২৫) এবং কেপি কার্তিকেয় (অপরাজিত ১১)। শ্রীলংকার কোনো বোলারই ভারতীয়দের আগ্রাসী ব্যাটিং থামাতে পারেননি। কিছুটা ভালো বল করেছেন প্রবীণ মনীষা। তিনি ২৭ রানে ১ উইকেট নিয়েছেন।

প্রতিযোগিতার অন্য সেমিফাইনালে বাংলাদেশের কাছে হেরে যায় পাকিস্তান। প্রথমে ব্যাট করে পাকিস্তান করে ৩৭ ওভারে ১১৬ রান। সর্বোচ্চ ফারহান ইউসুফের ৩২। বল হাতে নজর কাড়লেন বাংলাদেশের ইকবাল হোসেন ইমন। ২৪ রানে ৪ উইকেট নেন। জবাবে ২২.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২০ রান করে বাংলাদেশ। দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখলেন অধিনায়ক আজিজুল হাকিম। তিনি ৪২ বলে ৬১ রানের অপরাজিত ইনিংস খেলেন।

  • Related Posts

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    রাজধানীর মতিঝিলে বঙ্গভবনের সামনের রাস্তায় মুরগিবাহী একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ…

    Continue reading
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত ‌‘খুব শিগগির’ শেষ হতে পারে। যদিও এই সপ্তাহে এটি শেষ হবে না। খবর…

    Continue reading

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প