অক্ষয়ের কিশোরী মেয়ের কাছে চাওয়া হয় নগ্ন ছবি

বলিউড সুপার স্টার অক্ষয় কুমারের কিশোরী কন্যা নিতারা অনলাইনে হেনস্থার শিকার হন। ১৩ বছরের কিশোরীকে নগ্ন ছবি শেয়ার করতে বলা হয়েছিল। সেই ভয়ঙ্কর ঘটনার কথা সম্প্রতি নিজেই জানিয়েছেন অক্ষয়।

শুক্রবার (৩ অক্টোবর) ডিরেক্টর জেনারেল অফ পুলিশ অফিসে ‘সাইবার সচেতনতা মাস অক্টোবর ২০২৫’র উদ্বোধনে উপস্থিত ছিলেন অক্ষয় কুমার। সেখানেই সাইবার অপরাধ নিয়ে কথা বলেন এ অভিনেতা। নিজের কন্যার অভিজ্ঞতাও তুলে ধরেন তিনি।

কয়েক মাস আগে নিতারা অনলাইনে একটি ভিডিও গেম খেলতে শুরু করেছিল। খেলার সময়ে এক অচেনা ব্যক্তির সঙ্গে আলাপ হয় তার। প্রথম দিকে গেম খেলা নিয়ে সেই ব্যক্তি নিতারাকে উৎসাহ দিচ্ছিল। ভালো খেললে তারকাকন্যাকে প্রশংসায় ভরাচ্ছিল। তবে কিছু ক্ষণের মধ্যেই নিতারাকে সেই ব্যক্তি প্রশ্ন করে, সে ছেলে না কি মেয়ে। উত্তরে নিতারা জানিয়েছিল, সে মেয়ে। অক্ষয় বলেন, ‘নিতারা একজন মেয়ে, এটা জানার পর থেকেই সেই ব্যক্তির কথা বলার ধরন বদলে যায়।’

অবশেষে সেই ব্যক্তি নিতারার কাছে নগ্ন ছবি চায়। কিন্তু নিতারা এমন প্রস্তাব পেয়ে সঙ্গে সঙ্গে সেই অনলাইন গেমটি বন্ধ করে দেয়। অক্ষয় বলেছেন, ‘সৌভাগ্যবশত আমার মেয়ে বুদ্ধি করে ওই খেলাটা বন্ধ করে দেয় এবং আমার স্ত্রীকে জানায়। ও যে এই কথাটা খোলাখুলি আমাদের জানাতে পেরেছে, এটাই বড় কথা।’

অক্ষয়ের পরামর্শ, অনলাইনে এমন নানা ক্ষতিকর মানুষ থাকে, যারা প্রথমে আপনার বিশ্বাস অর্জন করবে আর তারপরে নিজেদের আসল রূপ দেখাবে। তাই প্রথম থেকেই সবার সাবধানে থাকা উচিত বলে জানান অক্ষয় কুমার।

  • Related Posts

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    রাজধানীর মতিঝিলে বঙ্গভবনের সামনের রাস্তায় মুরগিবাহী একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ…

    Continue reading
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত ‌‘খুব শিগগির’ শেষ হতে পারে। যদিও এই সপ্তাহে এটি শেষ হবে না। খবর…

    Continue reading

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প