২৪ ঘণ্টার মধ্যে ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান

হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যার প্রতিশোধ নিতে অনড় অবস্থানে রয়েছে ইরান ও দেশটির মিত্ররা। যে কোনো সময় এই প্রতিশোধ নিতে পারে তারা। এমন পরিস্থিতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সতর্ক করে বলেছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালাতে পারে ইরান ও হিজবুল্লাহ।

সূত্রের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাক্সিওস পাবলিকেশনের প্রতিবেদনে বলা হয়েছে, জি সেভেন নেতাদের সঙ্গে এক কনফারেন্সে ব্লিঙ্কেন বলেছেন, সোমবারের মধ্যে ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান ও হিজবুল্লাহ।

সূত্র আরও জানিয়েছে, ইরান ও হিজবুল্লাহ যে হামলা চলাবে তা অনেকটাই নিশ্চিত করতে পেরেছে যুক্তরাষ্ট্র। তবে হামলার সুনির্দিষ্ট সময় সম্পর্কে অবগত নয় দেশটি।

এর আগে ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের এক প্রতিবেদনে দাবি করা হয়, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী গাজার হামাসের প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করতে ইরানি এজেন্ট ভাড়া করেছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। তাদের সদস্যরাই তেহরানে হানিয়ার অস্থায়ী বাসভবনের তিনটি কামরায় বোমা পেতে রেখেছিলেন।

সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, ইসমাইল হানিয়াকে হত্যার পরিকল্পনা আরও মাস কয়েক আগেই করা হয়েছিল। চলতি বছরের মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তখন হানিয়া রাইসির জানাজায় যোগ দিতে তেহরানে গিয়েছিলেন। সে সময়েই তাকে হত্যার পরিকল্পনা ছিল মোসাদের।

  • Related Posts

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হন সেটা নিশ্চিত করা, লোডশেডিং সহনীয় পর্যায়ে রাখা এবং গ্রাম-শহরে বিদ্যুৎ বৈষম্য কমাতে রাজধানী ঢাকায় পরীক্ষামূলকভাবে ১১০ মেগাওয়াট লোডশেডিং করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।  বৃহস্পতিবার (২৩ এপ্রিল)…

    Continue reading
    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন। বুধবার (২২ এপ্রিল) তিনি দেশে ফেরেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আইএসপিআর জানায়, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি হিসেবে…

    Continue reading

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ

    নিউজিল্যান্ডের বিপক্ষে এক যুগ পর বাংলাদেশের সিরিজ জয়

    নিউজিল্যান্ডের বিপক্ষে এক যুগ পর বাংলাদেশের সিরিজ জয়

    মোস্তাফিজ-নাহিদ রানা চেপে ধরেছে নিউজিল্যান্ডকে

    মোস্তাফিজ-নাহিদ রানা চেপে ধরেছে নিউজিল্যান্ডকে

    কোম্যানের হ্যাটট্রিক, ফাইনালে রোনালদোর দল

    কোম্যানের হ্যাটট্রিক, ফাইনালে রোনালদোর দল

    বহুকাল পর অস্ট্রেলিয়া মাতাবেন রুনা লায়লা, থাকবেন ইমনও

    বহুকাল পর অস্ট্রেলিয়া মাতাবেন রুনা লায়লা, থাকবেন ইমনও

    মালদ্বীপে ভিসা ফি না দেওয়া বিদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

    মালদ্বীপে ভিসা ফি না দেওয়া বিদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

    বনানীতে আইল্যান্ডে ধাক্কা বাসের, নিহত ২

    বনানীতে আইল্যান্ডে ধাক্কা বাসের, নিহত ২

    তৃতীয় বারের মতো সংরক্ষিত আসনের এমপি হচ্ছেন চাঁদপুরের কৃতী সন্তান রাশেদা বেগম হীরা

    তৃতীয় বারের মতো সংরক্ষিত আসনের এমপি হচ্ছেন চাঁদপুরের কৃতী সন্তান রাশেদা বেগম হীরা