মেসির গোল-অ্যাসিস্টে ৩ গোলে এগিয়ে থাকার পরও মিয়ামির হার

নতুন স্টেডিয়ামে এখনও জয়ের দেখা পায়নি ইন্টার মিয়ামি। সেই মাঠে চতুর্থ ম্যাচ খেলতে নেমেও জয়হীন থাকতে হলো লিওনেল মেসিদের। অবাক করা বিষয় হলো ৩-০ ব্যবধানে এগিয়ে থাকার পরও ম্যাচ শেষে ফলাফল ৪-৩। যেখানে অরল্যান্ডো সিটির কাছে হেরেছে মিয়ামি।

লিওনেল মেসি দারুণ এক গোল ও দুটি অ্যাসিস্টে দলকে দারুণভাবে এগিয়ে নেন। দলের তিন গোলেই অবদান রাখেন আর্জেন্টাইন তারকা। কিন্তু শেষ পর্যন্ত দলকে জয়ের স্বাদ দিতে পারেননি। ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে ১৫ দলের মধ্যে ১৪তম অবস্থানে থাকা অরল্যান্ডোর কাছে মিয়ামির হার কিছুটা অপ্রত্যাশিতই বলা চলে।

ম্যাচের মাত্র চতুর্থ মিনিটেই লিড নেয় মিয়ামি। মেসির কাছ থেকে বল পান তেলাস্কো সেগোভিয়া। তার ক্রসে বল পেয়ে হেড দিয়ে বল জালে জড়ান ইয়ান ফ্রে।

মেসি আবারও অ্যাসিস্ট করেন ২৫ মিনিটে। প্রতিপক্ষের বক্সে ঢুকে একাধিক বাধার মাঝখান দিয়েই সেগোভিয়ার দিকে বল বাড়ান মেসি। তিনি গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। এরপর ৩৩ মিনিটে মিয়ামিকে গোল করে আরেকবার এগিয়ে দেন লিওনেল মেসি।

৩ গোলে পিছিয়ে পড়া অরল্যান্ডো ৩৯ মিনিটে স্কোরলাইন একটি গোল শোধ করে। মার্টিন ওজেদার পা থেকে আসে গোলটি। পরের দুটি গোলও আসে তার পা থেকেই। পূর্ণ করেন হ্যাটট্রিক।

৬৮ মিনিটে দ্বিতীয় এবং এবং ৭৯ মিনিটে অরল্যান্ডো পেনাল্টি পেলে সেখান থেকেও গোল করে সমতা আনেন ওজেদা মিয়ামির সঙ্গে। আর ৯০ মিনিট শেষে যোগ করা সময়ে টাইরিস স্পাইসার কফিনে শেষ পেরেক ঠুকে স্বাগতিকদের হার নিশ্চিত করেন।

  • Related Posts

    ডেমরায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

    রাজধানীর ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। শনিবার (২ মে) রাত সাড়ে ৯টার দিকে অজ্ঞাতপরিচয়ের ওই যুবককে (৪০) উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ…

    Continue reading
    ঢাকাসহ ১৩ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

    ঢাকাসহ দেশের ১৩টি অঞ্চলে দুপুর ১টার মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। অঞ্চলগুলো হলো- পাবনা, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর,…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    ডেমরায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

    ডেমরায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

    ঢাকাসহ ১৩ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

    ঢাকাসহ ১৩ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

    আমরা জলদস্যুর মতো জাহাজ জব্দ করি, এটি খুবই লাভজনক: ট্রাম্প

    আমরা জলদস্যুর মতো জাহাজ জব্দ করি, এটি খুবই লাভজনক: ট্রাম্প

    যুদ্ধের সুযোগে ফের বেপরোয়া সোমালি জলদস্যুরা, একের পর এক জাহাজ ছিনতাই

    যুদ্ধের সুযোগে ফের বেপরোয়া সোমালি জলদস্যুরা, একের পর এক জাহাজ ছিনতাই

    সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮

    সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮

    মেসির গোল-অ্যাসিস্টে ৩ গোলে এগিয়ে থাকার পরও মিয়ামির হার

    মেসির গোল-অ্যাসিস্টে ৩ গোলে এগিয়ে থাকার পরও মিয়ামির হার

    মাতাল হয়ে গাড়ি চালানোর অভিযোগে বিপদে ব্রিটনি স্পিয়ার্স

    মাতাল হয়ে গাড়ি চালানোর অভিযোগে বিপদে ব্রিটনি স্পিয়ার্স

    যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থীদের স্মরণে প্যারিসে মানববন্ধন ও প্রতিবাদ

    যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থীদের স্মরণে প্যারিসে মানববন্ধন ও প্রতিবাদ

    ডেমরায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

    ডেমরায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

    যুদ্ধবিরতি থাকায় ইরান যুদ্ধের জন্য অনুমোদন প্রয়োজন নেই কংগ্রেসকে ট্রাম্প

    যুদ্ধবিরতি থাকায় ইরান যুদ্ধের জন্য অনুমোদন প্রয়োজন নেই কংগ্রেসকে ট্রাম্প