বয়স ৩১, চলে গেলেন অভিনেতা

ভারতের তেলুগু চলচ্চিত্র ও ওয়েব সিরিজের তরুণ অভিনেতা ভারত কান্থ হায়দারাবাদে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩১ বছর। দুর্ঘটনায় তার সঙ্গে থাকা বন্ধু সাই ত্রিলোকও নিহত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত রাতে হায়দরাবাদের আউটার রিং রোডের আদিবাটলা থানার অধীন এক্সিট নম্বর ১২-এর কাছে এ দুর্ঘটনা ঘটে। একটি ট্রাকের পেছনে তাদের গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

পুলিশের এক কর্মকর্তা জানান, ‘আউটার রিং রোডের এক্সিট নম্বর ১২ এলাকায় একটি ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত চলছে।’

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে অভিনেতার মৃত্যুতে শোক জানিয়েছেন তার ঘনিষ্ঠ বন্ধু ও সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব আশু রেড্ডি। তিনি একটি পুরোনো ছবি শেয়ার করে লেখেন, ‘এটা আমার ব্যক্তিগত ক্ষতি। আমার সেরা বন্ধু, আমার ভরসা, আমার পরিবার-সবকিছু যেন হারিয়ে গেল। ভাবিনি কখনো এমন কিছু লিখতে হবে, যা তুমি আর পড়তে পারবে না। বিদায়, আমার প্রিয় বন্ধু।’

ভারত কান্থ শুধু অভিনেতাই ছিলেন না, তিনি একজন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর হিসেবেও পরিচিত ছিলেন। তার ইনস্টাগ্রামে প্রায় ৪০ হাজার এবং ইউটিউবে প্রায় ৩০ হাজার সাবস্ক্রাইবার ছিল।

তেলুগু ইন্ডাস্ট্রিতে তিনি ‘গ্রামাম’ ও ‘টেন্যান্ট’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান। পাশাপাশি ‘গীতাঞ্জলি’ ও ‘পার্বতী পরমেশ্বরলু’সহ একাধিক ওয়েব সিরিজেও কাজ করেছেন তিনি। তার অকাল মৃত্যুতে তেলুগু চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

  • Related Posts

    ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়, সতর্ক বিজিবি স্বরাষ্ট্রমন্ত্রী

    ভারতীয় সীমান্তে তারা যদি কাঁটাতারের সীমানা নির্ধারণ করতে চায় তবে সেটা তাদের অভ্যন্তরীণ বিষয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সীমান্তে অনুপ্রবেশ রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি…

    Continue reading
    মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে ৪ দফা প্রস্তাব চীনের, সমর্থন জানালো ইরান

    যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর প্রস্তাবিত চার দফা পরিকল্পনাকে সমর্থন করতে প্রস্তুত রয়েছে ইরান। সোমবার (১১ মে) চীনে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আব্দোলরেজা রাহমানি ফাজলি এমনটা জানিয়েছেন। সোমবার (১১…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়, সতর্ক বিজিবি স্বরাষ্ট্রমন্ত্রী

    ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়, সতর্ক বিজিবি স্বরাষ্ট্রমন্ত্রী

    মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে ৪ দফা প্রস্তাব চীনের, সমর্থন জানালো ইরান

    মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে ৪ দফা প্রস্তাব চীনের, সমর্থন জানালো ইরান

    চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

    চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

    শান্তর হাফ সেঞ্চুরি, ভালো অবস্থানে থেকেই ৪র্থ দিন শেষ বাংলাদেশের

    শান্তর হাফ সেঞ্চুরি, ভালো অবস্থানে থেকেই ৪র্থ দিন শেষ বাংলাদেশের

    ববিতা যে কারণে দ্বিতীয়বার বিয়ে করেননি

    ববিতা যে কারণে দ্বিতীয়বার বিয়ে করেননি

    বয়স ৩১, চলে গেলেন অভিনেতা

    বয়স ৩১, চলে গেলেন অভিনেতা

    ২২ মে নিউইয়র্কে ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা উদ্বোধন, চলবে ২৫ মে পর্যন্ত

    ২২ মে নিউইয়র্কে ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা উদ্বোধন, চলবে ২৫ মে পর্যন্ত

    ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে আগুন, একজনের মৃত্যু

    ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে আগুন, একজনের মৃত্যু

    যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ইরানের জবাব ‘পুরোপুরি অগ্রহণযোগ্য’: ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ইরানের জবাব ‘পুরোপুরি অগ্রহণযোগ্য’: ট্রাম্প

    যশোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুজন নিহত

    যশোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুজন নিহত