ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে পিকআপভ্যানের ধাক্কা, নিহত ২

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি কভার্ডভ্যানের পেছনে পিকআপভ্যানের সজোর ধাক্কায় দুজন নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৪ মে) ভোর ৪টার দিকে ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের পুলিয়া ফ্লাইওভার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পিকআপভ্যান চালক প্রবীর রায় চৌধুরী (৩৬) ও তার সহকারী (হেলপার) জুয়েল (১৮)।

নিহত প্রবীর রায় লালমনিরহাট সদর উপজেলার বৈরাগী কুমার এলাকার শিশির রায়ের ছেলে ও জুয়েল কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারীজার গ্রামের আব্দুল হাকিমের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ট ২০-২১৪০ নম্বরের একটি মালবাহী কাভার্ডভ্যান মহাসড়কের ওপর দাঁড়িয়ে ছিল। এ সময় একই দিকে ঢাকাগামী ঢাকা মেট্রো-ন ১৫-৫৫০৯ নম্বরের একটি ছোট পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে কাভার্ডভ্যানটির পেছনে ধাক্কা দেয়।সংঘর্ষের তীব্রতায় পিকআপভ্যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে কাভার্ডভ্যানের নিচে ঢুকে যায়। ঘটনাস্থলেই চালক ও তার সহকারী নিহত হন।দুর্ঘটনার পর স্থানীয়রা ছুটে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন। খবর পেয়ে ভাঙ্গা থানার রাত্রিকালীন টহল দল, ভাঙ্গা ফায়ার সার্ভিস এবং শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। দীর্ঘ চেষ্টার পর পিকআপভ্যানের ভেতর আটকে থাকা লাশ উদ্ধার করে ভোর ৫টার ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে মহাসড়কে দাঁড়িয়ে থাকা যানবাহনে পর্যাপ্ত সতর্ক সংকেত না থাকায় প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। বিশেষ করে এক্সপ্রেসওয়েতে দ্রুতগতির যানবাহনের চালকদের জন্য এ ধরনের পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠে।

স্থানীয়দের অভিযোগ, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থানে বিকল বা থেমে থাকা যানবাহনে অনেক সময় রিফ্লেক্টর, লাল বাতি কিংবা সতর্কতামূলক সংকেত ব্যবহার করা হয় না। ফলে রাতের অন্ধকারে দূর থেকে এসব যানবাহন শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাকবলিত যান সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। নিহতদের লাশ ও দুর্ঘটনাকবলিত যানবাহন শিবচর হাইওয়ে থানার হেফাজতে নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শিবচর হাইওয়ে থানার এসআই আব্দুস সালাম বলেন, দুর্ঘটনায় ওই দুজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • Related Posts

    ঈদুল আজহায় ছুটি ৭ দিন, প্রজ্ঞাপন জারি

    মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্তের পর আসন্ন পবিত্র ঈদুল আজহায় সরকারি-বেসরকারি অফিস সাত দিন ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বৃহস্পতিবার (১৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা…

    Continue reading
    ঐতিহাসিক ‘হিয়াভেন মন্দির’ দেখে মুগ্ধ হলেন ট্রাম্প

    চীন সফরে এসে ঐতিহাসিক হিয়াভেন মন্দির পরিদর্শন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছাড়াও মন্দির পরিদর্শনে ছিলেন মেলেনিয়া ট্রাম্প। মন্দির ‘হল অব…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    ঈদুল আজহায় ছুটি ৭ দিন, প্রজ্ঞাপন জারি

    ঈদুল আজহায় ছুটি ৭ দিন, প্রজ্ঞাপন জারি

    ঐতিহাসিক ‘হিয়াভেন মন্দির’ দেখে মুগ্ধ হলেন ট্রাম্প

    ঐতিহাসিক ‘হিয়াভেন মন্দির’ দেখে মুগ্ধ হলেন ট্রাম্প

    ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে পিকআপভ্যানের ধাক্কা, নিহত ২

    ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে পিকআপভ্যানের ধাক্কা, নিহত ২

    টানা পঞ্চমবার পিএসজির ঘরে লিগ ওয়ানের শিরোপা

    টানা পঞ্চমবার পিএসজির ঘরে লিগ ওয়ানের শিরোপা

    রাজনীতি ও সিনেমা নিয়ে খোলামেলা চঞ্চল চৌধুরী

    রাজনীতি ও সিনেমা নিয়ে খোলামেলা চঞ্চল চৌধুরী

    অস্ট্রেলিয়ায় চুয়েটিয়ানদের বর্ণাঢ্য বৈশাখী-পিঠা উৎসব

    অস্ট্রেলিয়ায় চুয়েটিয়ানদের বর্ণাঢ্য বৈশাখী-পিঠা উৎসব

    ভাইয়ের বিয়ের কেনাকাটায় বেরিয়েছিলেন ওমান প্রবাসী ৪ ভাই, একসঙ্গে মৃত্যু

    ভাইয়ের বিয়ের কেনাকাটায় বেরিয়েছিলেন ওমান প্রবাসী ৪ ভাই, একসঙ্গে মৃত্যু

    তারেক রহমান ঢাবির আইন বিভাগের ছাত্র ছিলেন: আসিফ নজরুল

    তারেক রহমান ঢাবির আইন বিভাগের ছাত্র ছিলেন: আসিফ নজরুল

    আগের চেয়েও ভালো হতে চলেছে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক

    আগের চেয়েও ভালো হতে চলেছে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক

    ট্রাম্প-শি বৈঠক শুরু, সম্পর্কের নতুন অধ্যায়ের প্রতিশ্রতি দুই নেতার

    ট্রাম্প-শি বৈঠক শুরু, সম্পর্কের নতুন অধ্যায়ের প্রতিশ্রতি দুই নেতার