জমজমাট আয়োজনে ‘আব্দুল আলীম স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র’র আত্মপ্রকাশ

বাংলাদেশের লোক সঙ্গীত সম্রাট আব্দুল আলীম স্মরণে আয়োজিত লোক সঙ্গীতানুষ্ঠানের মধ্যদিয়ে নিউইয়র্কে আত্মপ্রকাশ করলো নতুন সংগঠন ‘আব্দুল আলীম স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র’। এ উপলক্ষ্যে গত রোববার (৩১ মে) সন্ধ্যায় সিটির জ‍্যামাইকার হিলসাইড এভিনিউ-এর একটি মিলনায়তনে জমজমাট অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের কর্মকর্তাদের দাবী মরহুম আব্দুল আলীম বাংলাদেশের সঙ্গীত জগতের অনন্য ব্যক্তিত্ব। তাঁর গান ও জীবন কর্ম প্রবাসীসহ বাংলাদেশী-আমেরিকান নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে ‘আব্দুল আলীম স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র’ গঠন করা হয়েছে।

‘আব্দুল আলীম স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র’-এর সভাপতি বেলাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, শাহ নেওয়াজ গ্রæপের কর্ণধার লায়ন শাহ নেওয়াজ। বিশেষ অতিথি ছিলেন গোল্ডেন এজ হোম কেয়ারের ভাইস প্রেসিডেন্ট ও সঙ্গীত শিল্পী রানো নেওয়াজ। বিশিষ্ট আবৃত্তি শিল্পী ও কমিউনিটি অ্যাক্টিভিষ্ট আহসান হাবীবের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক মরহুম আব্দুল আলীম কন্যা জোহরা আলীম নুপুর শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সঙ্গীত শিল্পী জোহরা আলীম নুপুর ও শিমুল খান সঙ্গীত পরিবেশন করেন।

এসময় জোহরা আলীম নুপুর তার বাবা আব্দুল আলীম এবং শিমুল খান তার মা জনপ্রিয় শিল্পী দিলরুবা খানের স্মৃতিচারণ করেন। শিল্পীদ্বয়ের গান উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে। বিশেষ করে আব্দুল আলীমের জনপ্রিয় গানগুলো শ্রোতাদের নষ্টালজিক করে তুলে। মিলনায়তন ভর্তি বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অনুষ্ঠানটি উপভোগ করেন। খবর ইউএনএ’র।

  • Related Posts

    অগ্রাধিকার কর্মসূচিসহ পাঁচ বছরের কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার সংসদে প্রধানমন্ত্রী

    নির্বাচনি ইশতেহারে ঘোষিত বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে সরকার ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচিসহ পাঁচ বছরের কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের সব মন্ত্রণালয় ও বিভাগ ১৮০ দিন,…

    Continue reading
    ইসরায়েলের ‘আগ্রাসন’ তুরস্ক ও পুরো বিশ্বের জন্য হুমকি: এরদোয়ান

    সিরিয়া ও লেবাননে ইসরায়েলের হামলা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যা তুরস্কের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। ইসরায়েলের আগ্রাসন পুরো বিশ্বের জন্যই বিপদ এবং তা বন্ধ করা জরুরি বলে মন্তব্য করেছেন তুরস্কের…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    অগ্রাধিকার কর্মসূচিসহ পাঁচ বছরের কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার সংসদে প্রধানমন্ত্রী

    অগ্রাধিকার কর্মসূচিসহ পাঁচ বছরের কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার সংসদে প্রধানমন্ত্রী

    ইসরায়েলের ‘আগ্রাসন’ তুরস্ক ও পুরো বিশ্বের জন্য হুমকি: এরদোয়ান

    ইসরায়েলের ‘আগ্রাসন’ তুরস্ক ও পুরো বিশ্বের জন্য হুমকি: এরদোয়ান

    বাসে অগ্নিসংযোগ, ঢাকা-কুড়িগ্রাম রুটে বাস চলাচল বন্ধ

    বাসে অগ্নিসংযোগ, ঢাকা-কুড়িগ্রাম রুটে বাস চলাচল বন্ধ

    মাঠে ফিরেই গোল করলেন মেসি, শেষ প্রস্তুতি ম্যাচে দাপুটে জয় আর্জেন্টিনার

    মাঠে ফিরেই গোল করলেন মেসি, শেষ প্রস্তুতি ম্যাচে দাপুটে জয় আর্জেন্টিনার

    কথা বলতে পারছেন না ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের নির্মাতা অমি, চাইলেন দোয়া

    কথা বলতে পারছেন না ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের নির্মাতা অমি, চাইলেন দোয়া

    যুক্তরাষ্ট্র ও কানাডার ৫০ শহরে মুক্তি পাচ্ছে মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র “রইদ’

    যুক্তরাষ্ট্র ও কানাডার ৫০ শহরে মুক্তি পাচ্ছে মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র “রইদ’

    জমজমাট আয়োজনে ‘আব্দুল আলীম স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র’র আত্মপ্রকাশ

    জমজমাট আয়োজনে ‘আব্দুল আলীম স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র’র আত্মপ্রকাশ

    ২১ বছর পর অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারালো বাংলাদেশ

    ২১ বছর পর অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারালো বাংলাদেশ

    বিশ্বশান্তিতে শান্তিরক্ষীদের অবদান অনন্য: প্রধানমন্ত্রী

    বিশ্বশান্তিতে শান্তিরক্ষীদের অবদান অনন্য: প্রধানমন্ত্রী

    ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা থামাবে ইসরায়েল, লেবাননে নতুন শর্ত

    ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা থামাবে ইসরায়েল, লেবাননে নতুন শর্ত