চ্যাম্পিয়ন্স লিগ সাকার গোলে ২০ বছর পর ফাইনালে আর্সেনাল

দীর্ঘ দুই দশক তথা ২০ বছর পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পা রাখলো আর্সেনাল। বুকায়ো সাকার একমাত্র গোলেই দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে।

মিকেল আর্তেতার দল গত মৌসুমেও সেমিফাইনালে খেলেছিল।তবে সেবারের চ্যাম্পিয়ন পিএসজির কাছে হেরে আর ফাইনালে ওঠা হয়নি। কিন্তু এবার আর সেই ভুলের পুনরাবৃত্তি হয়নি। প্রথম লেগ শেষে ১-১ সমতায় থাকায় এমিরেটসে দ্বিতীয় লেগের শুরুটা ছিল উত্তেজনাপূর্ণ।

প্রথমার্ধে খুব বেশি পরিষ্কার সুযোগ তৈরি না হলেও ৪৪তম মিনিটে সাকা গোল করে ম্যাচের ভাগ্য নির্ধারণ করেন। ইয়ান অবলাকের সেভ করা শট থেকে বল পেয়ে সহজেই জালে জড়ান তিনি। গোলটির পেছনে ভালো ভূমিকা ছিল লিয়ার্দো ট্রোসার্ড ও ভিক্টর গিওকেরেস।

অ্যাটলেটিকো মাদ্রিদও কিছু সুযোগ তৈরি করেছিল। প্রথমার্ধে ডেকলান রাইস শেষ মুহূর্তের ট্যাকলে জিওলিয়ানু সিমিওনেকে গোল করা থেকে বঞ্চিত করেন। বিরতির পর গ্যাব্রিয়েল মাগালহায়েস প্রতিরোধ গড়ে তোলেন, যখন সিমিওনে গোলরক্ষক ডেভিড রায়াকে কাটিয়ে উঠেছিলেন।

দ্বিতীয়ার্ধে ভিক্টর গিয়োকেরেস একটি সহজ সুযোগ মিস করেন। [ইয়েরো হিনক্যাপির ক্রস থেকে পাওয়া বল বাইরে পাঠান তিনি। তবে সেটি শেষ পর্যন্ত বড় প্রভাব ফেলেনি।

শেষ পর্যন্ত আর্সেনাল প্রতিপক্ষকে সামলে রেখে ২০০৬ সালের পর প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে জায়গা করে নেয়, যেখানে তারা মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ অথবা পিএসজির।

আগামী ৩০ মে বুদাপেস্টে অনুষ্ঠিত হবে এই মহারণ, যেখানে প্রথমবারের মতো শিরোপা জয়ের সুযোগ থাকছে গানার্সদের।

  • Related Posts

    ফার্মগেটে হঠাৎ চলন্ত মাইক্রোবাসে আগুন

    রাজধানীর ফার্মগেট এলাকায় একটি চলন্ত যাত্রীবাহী মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কারো কোনো ক্ষতি হয়নি বলে জানা গেছে। বুধবার (৬ এপ্রিল) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।…

    Continue reading
    ইরানে শপিং কমপ্লেক্সে ভয়াবহ আগুন, ৮ জনের মৃত্যু

    ইরানের রাজধানী তেহরান-এর পশ্চিমে আন্দিশেহ শহরের একটি শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৮ জনের মৃত্যু এবং ৩৬ জন আহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। জানা গেছে, আরঘাভান শপিং সেন্টার-এ মঙ্গলবার…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    ফার্মগেটে হঠাৎ চলন্ত মাইক্রোবাসে আগুন

    ফার্মগেটে হঠাৎ চলন্ত মাইক্রোবাসে আগুন

    ইরানে শপিং কমপ্লেক্সে ভয়াবহ আগুন, ৮ জনের মৃত্যু

    ইরানে শপিং কমপ্লেক্সে ভয়াবহ আগুন, ৮ জনের মৃত্যু

    দেশের যেসব অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে

    দেশের যেসব অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে

    চ্যাম্পিয়ন্স লিগ সাকার গোলে ২০ বছর পর ফাইনালে আর্সেনাল

    চ্যাম্পিয়ন্স লিগ সাকার গোলে ২০ বছর পর ফাইনালে আর্সেনাল

    ‘আমার গায়ে কোনো রাজনৈতিক রং লাগাবেন না’, মমতা-ঘনিষ্ঠ প্রসেনজিৎ

    ‘আমার গায়ে কোনো রাজনৈতিক রং লাগাবেন না’, মমতা-ঘনিষ্ঠ প্রসেনজিৎ

    ট্রাম্প প্রশাসনের নতুন কঠোর অভিবাসন নীতি বাতিল করল বোস্টনের ফেডারেল বিচারক

    ট্রাম্প প্রশাসনের নতুন কঠোর অভিবাসন নীতি বাতিল করল বোস্টনের ফেডারেল বিচারক

    ভারতের পরেই চীন সফর, ভারসাম্য কূটনীতিতে পররাষ্ট্রমন্ত্রীর কৌশলী যাত্রা

    ভারতের পরেই চীন সফর, ভারসাম্য কূটনীতিতে পররাষ্ট্রমন্ত্রীর কৌশলী যাত্রা

    এ জয় ‌সোনার বাংলার স্বপ্ন দেখা প্রত্যেক হিন্দুর জয়: শুভেন্দু

    এ জয় ‌সোনার বাংলার স্বপ্ন দেখা প্রত্যেক হিন্দুর জয়: শুভেন্দু

    শুভেন্দুর কাছে হেরে গেলেন মমতা

    শুভেন্দুর কাছে হেরে গেলেন মমতা

    যুক্তরাষ্ট্রে খুন হওয়া লিমন গ্রামের কবরস্থানে চিরশায়িত

    যুক্তরাষ্ট্রে খুন হওয়া লিমন গ্রামের কবরস্থানে চিরশায়িত