আমরা জলদস্যুর মতো জাহাজ জব্দ করি, এটি খুবই লাভজনক: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ‘জলদস্যুর মতো’ কাজ করে ইরানি জাহাজ জব্দ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ চলাকালে একটি জাহাজ জব্দের অভিযানের বর্ণনা দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

গত শুক্রবার (১ মে) ফ্লোরিডায় এক জনসভায় ট্রাম্প বলেন, ‘আমরা জাহাজের ওপর অবতরণ করি এবং সেটির নিয়ন্ত্রণ নেই। আমরা জাহাজ, এর মালামাল এবং তেল—সবই দখল করে নেই। এটা বেশ লাভজনক একটি ব্যবসা।’

তার এই কথায় সমর্থকরা উল্লাস শুরু করেন। এ সময় ট্রাম্প বলেন, ‘আমরা অনেকটা জলদস্যুদের মতো। তবে আমরা কোনো খেলা খেলছি না।’

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরুর পর তেহরান গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। তেল ও গ্যাস সরবরাহের প্রধান এই রুটটি বন্ধ হওয়ার পর গত মাসে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে অবরোধ ঘোষণা করে। পাকিস্তানে অনুষ্ঠিত শান্তি আলোচনা কোনো সমঝোতা ছাড়াই ব্যর্থ হওয়ার পর এই কঠোর পদক্ষেপ নেয় ওয়াশিংটন।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, গত শুক্রবার পর্যন্ত তারা অবরোধ নিশ্চিত করতে ৪৫টি জাহাজের গতিপথ পরিবর্তন করে দিয়েছে। পেন্টাগন প্রধান পিট হেগসেথ গত এপ্রিলে সাংবাদিকদের জানিয়েছিলেন, এই অবরোধ ‘যতদিন প্রয়োজন’ ততদিন চলবে। দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল ড্যান কেইন স্পষ্ট করেছেন, ইরানি বন্দরে যাতায়াতকারী যেকোনো দেশের জাহাজের ক্ষেত্রেই এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

এদিকে, মার্কিন নৌবাহিনীর এই তৎপরতাকে ট্রাম্প জলদস্যুবৃত্তির সঙ্গে তুলনা করায় আইনি বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষ করে হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী জাহাজের ওপর ইরানের টোল আরোপের পরিকল্পনার মধ্যে এই মন্তব্য নতুন বিতর্ক উসকে দিয়েছে।

এদিকে ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, ওয়াশিংটন যতদিন তাদের বন্দর অবরোধ করে রাখবে, ততদিন তারাও হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ বজায় রাখবে।

  • Related Posts

    ডেমরায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

    রাজধানীর ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। শনিবার (২ মে) রাত সাড়ে ৯টার দিকে অজ্ঞাতপরিচয়ের ওই যুবককে (৪০) উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ…

    Continue reading
    ঢাকাসহ ১৩ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

    ঢাকাসহ দেশের ১৩টি অঞ্চলে দুপুর ১টার মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। অঞ্চলগুলো হলো- পাবনা, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর,…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    ডেমরায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

    ডেমরায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

    ঢাকাসহ ১৩ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

    ঢাকাসহ ১৩ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

    আমরা জলদস্যুর মতো জাহাজ জব্দ করি, এটি খুবই লাভজনক: ট্রাম্প

    আমরা জলদস্যুর মতো জাহাজ জব্দ করি, এটি খুবই লাভজনক: ট্রাম্প

    যুদ্ধের সুযোগে ফের বেপরোয়া সোমালি জলদস্যুরা, একের পর এক জাহাজ ছিনতাই

    যুদ্ধের সুযোগে ফের বেপরোয়া সোমালি জলদস্যুরা, একের পর এক জাহাজ ছিনতাই

    সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮

    সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮

    মেসির গোল-অ্যাসিস্টে ৩ গোলে এগিয়ে থাকার পরও মিয়ামির হার

    মেসির গোল-অ্যাসিস্টে ৩ গোলে এগিয়ে থাকার পরও মিয়ামির হার

    মাতাল হয়ে গাড়ি চালানোর অভিযোগে বিপদে ব্রিটনি স্পিয়ার্স

    মাতাল হয়ে গাড়ি চালানোর অভিযোগে বিপদে ব্রিটনি স্পিয়ার্স

    যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থীদের স্মরণে প্যারিসে মানববন্ধন ও প্রতিবাদ

    যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থীদের স্মরণে প্যারিসে মানববন্ধন ও প্রতিবাদ

    ডেমরায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

    ডেমরায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

    যুদ্ধবিরতি থাকায় ইরান যুদ্ধের জন্য অনুমোদন প্রয়োজন নেই কংগ্রেসকে ট্রাম্প

    যুদ্ধবিরতি থাকায় ইরান যুদ্ধের জন্য অনুমোদন প্রয়োজন নেই কংগ্রেসকে ট্রাম্প