ঘন কুয়াশার কারণে তিন নৌরুটে ফেরি চলাচল বন্ধ, যানবাহনের দীর্ঘ সারি

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে মাঝ নদীতে ৭০টি যানবাহন নিয়ে আটকা পড়েছে ছোট-বড় ৪টি ফেরি। ফলে দুর্ভোগ পোহাচ্ছে অনেক যাত্রী, শ্রমিক ও ব্যবসায়ী।

ঘাট কর্তৃপক্ষ জানায়, ঘন কুয়াশার কারণে মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা থেকেই তিনটি নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত ১১টার দিকে কুয়াশার মাত্রা তীব্র থেকে তীব্র আকার ধারণ করতে থাকে। রাত  সাড়ে ১২টার দিকে ফেরি চলাচলের চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্ট কিছুই দেখা যাচ্ছিল না। তাই দুর্ঘটনা এড়াতে তিনটি নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এতে মাঝ নদীতে ছোট-বড় ৪টি ফেরি আটকে পড়ে।

বুধবার (১১ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত ফেরি পার হওয়ার অপেক্ষায় রয়েছে তিনটি নৌ-রুটের ৭ শতাধিক যানবাহন। এতে দুর্ভোগ পোহাচ্ছে যাত্রী, শ্রমিক ও ব্যবসায়ীরা।

ইমন নামে এক যাত্রী বলেন, ‘ঢাকা উত্তরা থেকে রাত ১২টায় ঘাটে এসে অপেক্ষা করছি। দীর্ঘ ৮ ঘণ্টা অতিবাহিত হয়ে গেছে, এখনও ফেরিতে উঠতে পারিনি।’

মোহাম্মদ রায়হান উদ্দিন নামে আরেক যাত্রী বলেন, ‘মাগুরা যাওয়ার উদ্দেশে ঘাটে এসেছি রাত ১১টায়। সারারাত ঘুমাতে পারিনি। শীতে কষ্ট করেছি। ভাবছিলাম সকাল ৬টার মধ্যে ফেরি ছাড়বে; কিন্তু তাও ছাড়েনি।’

বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ি ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া জানান, তীব্র কুয়াশায় দুর্ঘটনা এড়ানোর জন্য ফরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এ নৌরুটে মোট ২৬টি ফেরি চলাচল করে।

  • Related Posts

    সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় স্বশরীরে উপস্থিত হয়ে মাঠপর্যায়ের সেনাসদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটালেন। মঙ্গলবার…

    Continue reading
    সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (৭ জুলাই) এক বিশেষ বুলেটিনে আবহাওয়া অধিদপ্তর জানায়, উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড…

    Continue reading

    সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    ন্যাটো সম্মেলনের আগে ইউক্রেনে ব্যাপক হামলা রাশিয়ার, নিহত ২০

    ন্যাটো সম্মেলনের আগে ইউক্রেনে ব্যাপক হামলা রাশিয়ার, নিহত ২০

    শ্রীলঙ্কার কারাগারে ভয়াবহ সংঘর্ষ, নিহত ২৬

    শ্রীলঙ্কার কারাগারে ভয়াবহ সংঘর্ষ, নিহত ২৬

    ‘ওটা ফাউল ছিল না’, মার্কিন ফুটবলারের লাল কার্ড বাতিল প্রসঙ্গে ট্রাম্প

    ‘ওটা ফাউল ছিল না’, মার্কিন ফুটবলারের লাল কার্ড বাতিল প্রসঙ্গে ট্রাম্প

    সাভার সেনানিবাসে গ্রীষ্মকালীন ক্যাম্প পরিদর্শন প্রধানমন্ত্রীর

    সাভার সেনানিবাসে গ্রীষ্মকালীন ক্যাম্প পরিদর্শন প্রধানমন্ত্রীর

    যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

    যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

    মেরিনোর গোলে কোয়ার্টারে স্পেন, বিদায় রোনালদোর পর্তুগাল

    মেরিনোর গোলে কোয়ার্টারে স্পেন, বিদায় রোনালদোর পর্তুগাল

    দাপট দেখাচ্ছে অক্ষয়ের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, ৯ দিনে কত আয় সিনেমাটির

    দাপট দেখাচ্ছে অক্ষয়ের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, ৯ দিনে কত আয় সিনেমাটির

    মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০

    মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০