শ্রদ্ধা ৯১ দশমিক ৫, মোদি ৯১ দশমিক ৩

বলিউড তারকা শ্রদ্ধা কাপুর এখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চেয়ে জনপ্রিয়। তবে সেটা ইনস্টাগ্রামে। এই সামাজিক যোগাযোগমাধ্যমে নরেন্দ্র মোদিকে অনুসরণকারীর সংখ্যা ৯১ দশমিক ৩ মিলিয়ন। অন্যদিতে শ্রদ্ধার অনুসরণ করছেন ৯১ দশমিক ৫ মিলিয়ন লোক।

অনুসরণের এই সারিতে অবশ্য এগিয়ে আছেন ভারতের ক্রিকেটার বিরাট কোহলি। ইনস্টাগ্রামে তাকে অনুসরণ করেন ২৭১ মিলিয়ন অ্যাকাউন্টধারী।
দ্বিতীয়স্থানে আছেন প্রিয়াঙ্কা চোপড়া। তার অনুসারী ৯১ দশমিক ৮ মিলিয়ন। তারপর শ্রদ্ধা ও মোদি।

সম্প্রতি মুক্তি পেয়েছে শ্রদ্ধা কাপুর অভিনীত ছবি ‘স্ত্রী-২’। এরপরই অনুসারীর এ নতুন মাইল ফলক ছুঁয়েছেন শ্রদ্ধা কাপুর। বক্স অফিসে ইতিমধ্যে রেকর্ড গড়েছে ‘স্ত্রী-২’। এরই মধ্যে সিনেমাটির আয় ছাড়িয়েছে ২৫০ কোটি রুপি।

‘স্ত্রী-২’ এর আগে ‘তু ঝুটি ম্যায় মক্কার’ সিনেমায় দেখা গেছে শ্রদ্ধাকে। ‘স্ত্রী’র সিক্যুয়েলে দারুণ প্রশংসা পাচ্ছেন অভিনেত্রী। হরর কমেডি ঘরানার হলেও সিনেমাটি দর্শকদের দিয়েছে সাম্যের বার্তা। প্রথম ছবিতে দর্শকদের ভয় দিয়েছিলেন স্ত্রী। সিক্যুয়েলে একেবারে ‍উল্টো। অমর কৌশিক পরিচালিত এই ছবিতে শ্রদ্ধা ছাড়া আছেন রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠি, অপারশক্তি খুরানা, অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ আরও অনেকে।

  • Related Posts

    দিল্লি থেকে বেঙ্গালুরু, ভারতজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ

    ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে, শিক্ষাব্যবস্থায় সংস্কার ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শুরু হওয়া ছাত্র-যুব আন্দোলন মাত্র তিন দিনের ব্যবধানে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। সোমবার (২০…

    Continue reading
    দিল্লিতে নিজেদের দাবিতে অনড় বিক্ষোভকারীরা, ছাড়েননি রাজপথ

    পুলিশের ব্যাপক টিয়ারগ্যাস, তীব্র লাঠিচার্জ এবং বহু সহযোদ্ধা রক্তাক্ত ও আহত হওয়ার পরও দিল্লির রাজপথ ছাড়েননি আন্দোলনকারী শিক্ষার্থীরা। মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’-এর প্রশ্নফাঁস ও দুর্নীতির অভিযোগে রাজধানীর ঐতিহাসিক যন্তর মন্তরে…

    Continue reading

    দিল্লি থেকে বেঙ্গালুরু, ভারতজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ

    দিল্লি থেকে বেঙ্গালুরু, ভারতজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ

    দিল্লিতে নিজেদের দাবিতে অনড় বিক্ষোভকারীরা, ছাড়েননি রাজপথ

    দিল্লিতে নিজেদের দাবিতে অনড় বিক্ষোভকারীরা, ছাড়েননি রাজপথ

    একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

    একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

    সৌদি আরবের সঙ্গে ঐতিহাসিক পরমাণু চুক্তিতে অনুমোদন দিলেন ট্রাম্প

    সৌদি আরবের সঙ্গে ঐতিহাসিক পরমাণু চুক্তিতে অনুমোদন দিলেন ট্রাম্প

    যে কারণে ভারতের এবারের আন্দোলনকে ভয় পাচ্ছে মোদী সরকার

    যে কারণে ভারতের এবারের আন্দোলনকে ভয় পাচ্ছে মোদী সরকার

    ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব দেখতে চান ট্রাম্প

    ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব দেখতে চান ট্রাম্প

    গুরুদাসপুরে বাস-ট্রাক সংঘর্ষ : নিহত ১, আহত ৮ রাশিয়ানসহ ১২

    গুরুদাসপুরে বাস-ট্রাক সংঘর্ষ : নিহত ১, আহত ৮ রাশিয়ানসহ ১২

    বিশ্বকাপ ফাইনালের মারামারি নিয়ে তদন্তে ফিফা

    বিশ্বকাপ ফাইনালের মারামারি নিয়ে তদন্তে ফিফা

    ‘কিং’ নিয়ে বড় সুখবর দিলেন শাহরুখ

    ‘কিং’ নিয়ে বড় সুখবর দিলেন শাহরুখ