ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি

বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েনের মধ্যে ঢাকায় পৌঁছেছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। সোমবার (৯ ডিসেম্বর) সকালে একদিনের সফরে তিনি ঢাকায় পৌঁছান।

শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথমবারের মতো উচ্চ পর্যায়ের বৈঠকে বসছে বাংলাদেশ ও ভারত। সোমবার সফরের শুরুতেই বেলা ১১টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সাথে বৈঠকে যোগ দেবেন ভারতের পররাষ্ট্র সচিব।

এরপর তিনি প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন। আজ রাতেই ঢাকা ছেড়ে দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে বিক্রম মিশ্রির। ঢাকা ও দিল্লির উভয় পক্ষের আশা, এর মধ্য দিয়ে চলমান উত্তেজনা কমানোর পথ সহজ হতে পারে।

৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে পালানোর পর থেকে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন চলছে। সেপ্টেম্বরে সীমান্তে দুইজন হত্যার বিষয়ে দিল্লিকে কড়া ভাষায় প্রতিবাদ জানায় ঢাকা। সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতের বক্তব্যেরও কড়া প্রতিবাদ জানানো হয়েছে। গত দেড় দশকে ঢাকার এরকম ভূমিকা দেখেনি দিল্লি।

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন, বৈঠকে অপপ্রচার বন্ধ আর একটি দলের ওপর নির্ভরশীলতা দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর-এমন বার্তাই যাবে ভারতের কাছে।

  • Related Posts

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল…

    Continue reading
    ইরান বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক: ট্রাম্প

    ইরানকে বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হিসেবে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে দেশটিকে ‘ব্যর্থ রাষ্ট্র’ হিসেবে আখ্যায়িত করে দেশটির নেতৃত্বের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনেছেন…

    Continue reading

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    ইরান বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক: ট্রাম্প

    ইরান বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক: ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারির পদত্যাগ

    যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারির পদত্যাগ

    জামালপুরে বাস উল্টে ইজিবাইকে চাপা: নিহত বেড়ে ৪

    জামালপুরে বাস উল্টে ইজিবাইকে চাপা: নিহত বেড়ে ৪

    রাফিনহা-ইয়ামালের জোড়া গোলে রায়োকে হারিয়ে বার্সার টানা তৃতীয় জয়

    রাফিনহা-ইয়ামালের জোড়া গোলে রায়োকে হারিয়ে বার্সার টানা তৃতীয় জয়

    ‘দেশু ৭’-এর টিজারে ব্যক্তিগত জীবনের ইঙ্গিত দিলেন দেব-শুভশ্রী?

    ‘দেশু ৭’-এর টিজারে ব্যক্তিগত জীবনের ইঙ্গিত দিলেন দেব-শুভশ্রী?

    বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র

    বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র

    শাহজালালে সড়ক দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

    শাহজালালে সড়ক দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি

    আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী

    আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী