থাইল্যান্ডে এক ইউরোপীয় নাগরিকের দেহে এমপক্স শনাক্ত

থাইল্যান্ডে এক ইউরোপীয় নাগরিকদের দেহে এমপক্স ভাইরাস শনাক্ত হয়েছে। তিনি আফ্রিকা থেকে গত সপ্তাহে থাইল্যান্ড ভ্রমণে যান। ওই ব্যক্তির শরীরে এমপক্সের কোন ধরন রয়েছে তা জানার চেষ্টা চলছে। স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

কর্তৃপক্ষ এই ঘটনাকে এমপক্সের ক্লেড-১ ধরনের মতো বিবেচনা করছে। সম্প্রতি এমপক্সের এই ধরনটি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। কারণ এটি খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে।

আক্রান্ত ব্যক্তিকে একটি হাসপাতালে কোয়ারানটাইনে রাখা হয়েছে। ধরন শনাক্ত করতে এরই মধ্যে তার বেশ কিছু পরীক্ষা করা হয়েছে।

২০২২ সালের পর থেকে থাইল্যান্ডে ৮০০ এমপক্স শনাক্ত হয়েছে। যার ধরন ছিল ক্লেড-২। দেশটিতে এখন পর্যন্ত ক্লেড-১ ও ক্লেড-১বি শনাক্ত হয়নি।

করোনার পর বিশ্বজুড়ে নতুন আতঙ্কের নাম এমপক্স। এরই মধ্যে পাকিস্তানসহ বিশ্বের কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে সংক্রামক এই রোগটি। এবার এটির সংক্রমণ প্রতিরোধে ভারতের বন্দরগুলোতে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে বলা হয়েছে, এমপক্স প্রতিরোধে দেশের স্থল, নৌ ও বিমানবন্দরে বাড়তি সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় সরকার। বাড়তি নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে সীমান্তবর্তী দেশ পাকিস্তান ও বাংলাদেশ থেকে আসা আন্তর্জাতিক যাত্রীদের দিকে। জরুরি পদক্ষেপ হিসেবে হটলাইন চালু করেছে দেশটির স্বাস্থ্য অধিদপ্তর।

বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (ডব্লিউেএইচও) এমপক্স নিয়ে জরুরি সতর্কতা জারি করেছে। ডব্লিউএইচও এর প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সাল থেকে এ পর্যন্ত ১১৬ টি দেশে এমপক্সে আক্রান্ত হয়ে ২০৮ জন মারা গেছে। শুরুর দিকে আফ্রিকার দেশগুলোতে এর প্রকোপ বেশি থাকলেও, সম্প্রতি ইউরোপ ও এশিয়াতেও এই রোগ ছড়িয়ে পড়ছে।

  • Related Posts

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশ্ন তুলেছেন, বিগত স্বৈরাচারের সময় যারা ‘গুপ্ত’ অবস্থায় লুকিয়ে ছিল, এখন তাদের মধ্যে থেকে স্বৈরাচারীরা দেশে অরাজকতা উসকে দিচ্ছে কি না। বিভ্রান্তি ছড়িয়ে কেউ…

    Continue reading
    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    দেশে চলমান জ্বালানি (বিদ্যুৎ-গ্যাস) সংকটে ব্যবসায়ীসহ সাধারণ মানুষের যে কষ্ট হচ্ছে, তার জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)…

    Continue reading

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প

    ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প

    আমি কাতারে বোমা হামলা করেছি: দম্ভের সঙ্গে বললেন নেতানিয়াহু

    আমি কাতারে বোমা হামলা করেছি: দম্ভের সঙ্গে বললেন নেতানিয়াহু

    কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে নিহত ২২

    কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে নিহত ২২

    গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

    গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

    জাতীয় দল থেকে অবসরের পর মেসির অ্যাসিস্ট, নাটকীয় ড্র মায়ামির

    জাতীয় দল থেকে অবসরের পর মেসির অ্যাসিস্ট, নাটকীয় ড্র মায়ামির

    বিশ্বসুন্দরীর মুকুট উঠল জোহেইরি মোলার মাথায়

    বিশ্বসুন্দরীর মুকুট উঠল জোহেইরি মোলার মাথায়

    নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি আমরা দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি আমরা দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি