আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে মালয়েশিয়ায় বিশেষ সেমিনার

প্রতিবছর ১৮ ডিসেম্বর ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’ এবং ৩০ ডিসেম্বর ‘জাতীয় প্রবাসী দিবস’ পালিত হয়ে আসছে। তবে এ বছর দুটি দিবস একই দিনে পালনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। দিবস দুটি একসঙ্গে পালন করলে শ্রমঘণ্টা সাশ্রয়সহ সরকারি অর্থের ব্যয় সংকোচন সম্ভব হবে বলে জানানো হয়।

এ দিবস উপলক্ষে দেশ গঠনে অভিবাসীদের অবদান এবং তাদের অধিকারের প্রতি সম্মান জানাতে মালয়েশিয়ার কুয়ালালামপুরে সি মিলেনিয়াম ট্রেড (এম) এসডিএন বিএইচডির প্রধান কার্যালয়ে বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) বিশেষ সেমিনার আয়োজন করে এশিয়ায় বাঙালি কমিউনিটির মুখপাত্র ভয়েস এশিয়ান ডট নিউজ। প্রবাসী বাংলাদেশিদের সরব উপস্থিতিতে সেমিনার হয়ে ওঠে প্রাণবন্ত।

এ বিষয়ে ভয়েস এশিয়ান ডট নিউজের এডিটর এবং সিইও প্রকৌশলী মোশাররফ জুয়েল বলেন, প্রবাসী বাংলাদেশিরা মালয়েশিয়া ও বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আমাদের দেশের সরকার নিরাপদ ও নৈতিক অভিবাসন নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী সি মিলেনিয়াম ট্রেড (এম) এসডিএন বিএইচডির ম্যানেজিং ডিরেক্টর সিআইপি মো. অহিদুর রহমান। তিনি তার বক্তব্যে প্রবাসী বাংলাদেশি কর্মীদের উদ্দেশে বলেন, আজ বিশেষ এক দিবসকে কেন্দ্র করে আয়োজিত অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি প্রমাণ করে আপনারা দেশকে কতটা ভালোবাসেন। আপনাদের কাছে একটাই অনুরোধ, যখন কাজ করবেন দেশের সম্মানের কথা মাথায় রেখে কাজ করবেন। কষ্টে অর্জিত অর্থ বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে দেশে পাঠাবেন।

অনুষ্ঠানে সিআইপি মো. অহিদুর রহমানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ভয়েস এশিয়ান ডট নিউজের এডিটর মোশাররফ জুয়েল এবং নিউজ এডিটর মো. সাজেদুল হক ডিউক।

সেমিনার শেষে মো. আনিসুর রহমান, মো. রহমত উল্লাহ এবং মো. কিরন মজুমদারকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

  • Related Posts

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    রাজধানীর মতিঝিলে বঙ্গভবনের সামনের রাস্তায় মুরগিবাহী একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ…

    Continue reading
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত ‌‘খুব শিগগির’ শেষ হতে পারে। যদিও এই সপ্তাহে এটি শেষ হবে না। খবর…

    Continue reading

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প