বাংলাদেশি সিনেমা থেকে বাদ ঋতুপর্ণা, যুক্ত হলেন শ্রীলেখা

গেল জুলাই মাসে ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে নিয়ে সিনেমার ঘোষণা দেন নির্মাতা রাশিদ পলাশ। সিনেমাটির নাম ‘তরী’।এর প্রথম লটের কাজও হয়েছে।

তবে দ্বিতীয় লটের আগেই জানা গেল সিনেমাটিতে থাকছেন না ঋতুপর্ণা। তার স্থলাভিষিক্ত হচ্ছেন কলকাতার আরেক জনপ্রিয় তারকা শ্রীলেখা মিত্র।

রোববার (৮ ডিসেম্বর) বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন নির্মাতা রাশিদ পলাশ। তিনি বলেন, ‌শ্রীলেখা মিত্রের বিষয়টি চূড়ান্ত করতে সম্প্রতি কলকাতায় গিয়েছিলাম। শনিবার (৭ ডিসেম্বর) ফিরেছি। শ্রীলেখাকে পেয়ে আমরা আনন্দিত।

নির্মাতা জানান, চিত্রনাট্যে ঋতুপর্ণার চরিত্রের যে পরিধি ছিল সেটি আরও বাড়ছে শ্রীলেখাকে ভেবে। আর শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে এ বদল করেছেন তিনি।

ধারণা করা হচ্ছে, ‘তরী’ থেকে ঋতুপর্ণার বাদ পড়ার মূল কারণে রয়েছেন নায়ক ও সাবেক সংসদ সদস্য ফেরদৌস। ফেরদৌস আহমেদের সঙ্গে বেশ ভালো বন্ধুত্ব ঋতুপর্ণার। দুজনে একসঙ্গে একাধিক সিনেমায় কাজ করেছেন।

নির্মাতা চাননি, ফেরদৌসের সূত্র ধরে সিনেমাটির শুটিং ও মুক্তিতে কোনো প্রতিবন্ধকতা তৈরি হোক। এরই মধ্যে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় সিনেমার প্রথম ধাপের শুটিং সম্পন্ন হয়েছে। আগামী মাসেই সিলেটে দ্বিতীয় ধাপের শুটিংয়ে যুক্ত হবেন শ্রীলেখা।

শুটিং-ডাবিং শেষ করে ২০২৫ সালেই সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতার। শ্রীলেখার সঙ্গে এতে থাকছেন বেশ কয়েকজন বাংলাদেশি অভিনয়শিল্পী। অভিনয় করবেন ডিপজল, জিনাত শানু স্বাগতা, নাসির উদ্দিন খান, সুমন আনোয়ার, শম্পা রেজা প্রমুখ।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স