অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতকে ১৯৯ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

ভারতীয় বোলারদের বিপক্ষে লড়াই করেছে বাংলাদেশ। হয়তো কাঙ্ক্ষিত রান সংগ্রহ করতে পারেনি। তবুও ভালো লড়াইয়ের আশা করা যায়। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ৪৯.১ ওভারে ১৯৮ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। শিরোপা ধরে রাখতে হলে ভারতকে এই রানের মধ্যেই আটকাতে হবে যুব টাইগারদের।

রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ১৭ রানে ওপেনার কালাম সিদ্দিকিকে হারায় বাংলাদেশ। ১৬ বলে মাত্র ১ রান করেন কালাম।

সেট হয়েও ইনিংস বেশি বড় করতে পারেননি আরেক ওপেনার জাওয়াদ আবরার (৩৫ বলে ২০)। অধিনায়ক আজিজুল হাকিম তামিমের জন্য দিনটি ভালো ছিল না। ২৮ বলে ১৬ রান করে সাজঘরে ফেরেন তিনি।

চতুর্থ উইকেটে ৬২ রানের লড়াকু জুটি করেন মোহাম্মদ শিহাব জেমস ও রিজান হাসান। এই জুটিতে বড় সংগ্রহের আশা দেখেছিল বাংলাদেশ। কিন্তু ৬৭ বলে ৪০ রানে শিহাব জেমস আউট হয়ে গেলে রানের গতি আবার কমে যায়।

রিজান ফেরেন ফিফটি না পাওয়ার আক্ষেপ নিয়ে। ৬৫ বলে ৪৭ রান করে আউট হন তিনি। এরপর বাংলাদেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব নেন ফরিদ হাসান। ৪৯তম ওভারে তিনি এলবিডব্লিউ হলে ২০০ রানের ঘর পেরোনার আশা ম্লান হয় বাংলাদেশের। ৪৯ বলে ৩৯ রান করেন ফরিদ।

শেষ ওভারের প্রথম বলেই ইকবাল হোসেন ইমন আউট হলে শেষ হয় বাংলাদেশের ইনিংস। ১১ রানে অপরাজিত থাকেন মারুফ মৃধা।

  • Related Posts

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল…

    Continue reading
    ইরান বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক: ট্রাম্প

    ইরানকে বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হিসেবে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে দেশটিকে ‘ব্যর্থ রাষ্ট্র’ হিসেবে আখ্যায়িত করে দেশটির নেতৃত্বের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনেছেন…

    Continue reading

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    ইরান বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক: ট্রাম্প

    ইরান বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক: ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারির পদত্যাগ

    যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারির পদত্যাগ

    জামালপুরে বাস উল্টে ইজিবাইকে চাপা: নিহত বেড়ে ৪

    জামালপুরে বাস উল্টে ইজিবাইকে চাপা: নিহত বেড়ে ৪

    রাফিনহা-ইয়ামালের জোড়া গোলে রায়োকে হারিয়ে বার্সার টানা তৃতীয় জয়

    রাফিনহা-ইয়ামালের জোড়া গোলে রায়োকে হারিয়ে বার্সার টানা তৃতীয় জয়

    ‘দেশু ৭’-এর টিজারে ব্যক্তিগত জীবনের ইঙ্গিত দিলেন দেব-শুভশ্রী?

    ‘দেশু ৭’-এর টিজারে ব্যক্তিগত জীবনের ইঙ্গিত দিলেন দেব-শুভশ্রী?

    বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র

    বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র

    শাহজালালে সড়ক দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

    শাহজালালে সড়ক দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি

    আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী

    আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী