ঐশ্বরিয়াকে ছাপিয়ে গেল আরাধ্যা

উচ্চতায় আরাধ্যা যে বাবা বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ও ঠাকুরদা বর্ষীয়ান অভিনেতা শাহেনশাহ অমিতাভ বচ্চনের ধারা বহন করছে, তা বলে দিতে হয় না। একসময় অমিতাভ ছিলেন সর্বাধিক উচ্চতাসম্পন্ন নায়ক। তার উচ্চতা প্রায় ৬ ফুট ১ ইঞ্চি।

সদ্য ১৩ বছরে পা দিয়েছে অভিষেক বচ্চন ও সাবেক বিশ্বসুন্দিরী ঐশ্বরিয়া রাই বচ্চনের সন্তান আরাধ্যা। গত কয়েক মাস ধরে সমানে চর্চা চলেছে তার বাবা-মায়ের সম্পর্ক নিয়ে। বচ্চন পরিবারের ভাঙন ও তার চুলচেরা বিশ্লেষণে ডুবে রয়েছে গোটা দেশের বিনোদন মহল। সত্যিই কি অভিষেক আর ঐশ্বরিয়ার সম্পর্কে দূরত্ব বেড়েছে! সন্দেহ ঘনিয়েছে আরও একবার। তারই মধ্যে ভক্ত-অনুরাগীদের নজর কেড়েছে কিশোরী আরাধ্যা।

এমনিতেই মায়ের সঙ্গে তার সখ্য নিয়ে আলোচনা কম নয়। ছোটবেলা থেকেই মেয়েকে নিজের সঙ্গে সর্বত্র নিয়ে যান সাবেক বিশ্বসুন্দরী। যেদিন থেকে বচ্চনবাড়ি ছেড়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। আলোচনা শুরু হয়েছে তার দাম্পত্য জীবনের টানাপোড়েন নিয়ে, সেদিন থেকে আরাধ্যা যেন তার নিত্যসঙ্গী। 

আম্বানি পরিবারের বিবাহবাসর হোক বা প্যারিসের ফ্যাশন সপ্তাহ— সর্বত্র আরাধ্যাকে দেখা গেছে মায়ের সঙ্গে। এমনকি সব জায়গায় কেন মেয়েকে নিয়ে যান তিনি, সাংবাদিকদের এমন প্রশ্নের মুখেও পড়তে হয়েছে অভিনেত্রীকে। উত্তরে ঐশ্বরিয়া তার মেয়ের হাত ধরে বলেছিলেন— ও আমার মেয়ে। ও সব জায়গায় আমার সঙ্গে যাবে—এটাই স্বাভাবিক।

এরই মধ্যে আরাধ্যার জন্মদিনের অনুষ্ঠানে বাবা-মায়ের সঙ্গেই দেখা গেছে তাকে। অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদ জল্পনায় খানিকটা হলেও পানি ঢেলে দিয়েছে। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে একটি বিবাহ অনুষ্ঠানের ছবি। সেখানে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা গেছে অভিষেক ও ঐশ্বরিয়াকে। সেই ছবি বর্তমানের না অতীতের, তা নিয়ে অবশ্য আরও একপ্রস্ত আলোচনা শুরু হয়েছে।

পাশাপাশি আরও একটি ছবি নেটিনেজদের মাঝে আলোড়ন তুলেছে। সেটিও কোনো পারিবারিক উৎসবের ছবি। সেই ছবিতে মা আর দিদিমার মাঝখানে দাঁড়িয়ে মিষ্টি হাসছে আরাধ্যা। পরনে হালকা হলুদে আর রুপালিতে মেশানো ঝলমলে ভারতীয় পোশাক। এ ছবিতে নেটিজেনরা লক্ষ করেছেন ছোট্ট আরাধ্যার উচ্চতা। 

প্রায় মায়ের মাথা ছাড়িয়ে চলে গেছে কিশোরী। একসময় বালিকা আরাধ্যার কপালে ছড়িয়ে থাকত কুচো কুচো চুল। কৈশোরের দ্বারপ্রান্তে এসেই মেয়ের চুলের ধরন বদলে দেন ঐশ্বরিয়া। এখন তাকে আর শিশু বলে মনে হয় না। বরং মায়ের পাশে সত্যিই তার সখী বলে মনে হয়, এমনই মত ভক্ত-অনুরাগীদের।

উচ্চতার ক্ষেত্রেও আরাধ্যা যে বাবা অভিষেক বচ্চনের ধারা বহন করছে, তা আলাদা করে বলে দিতে হয় না। একধাপ এগিয়ে অভিষেকের উচ্চতা ৬ ফুট ২ ইঞ্চি। এদিকে হিসাব বলছে, গত বছরও আরাধ্যার উচ্চতা ছিল ৪ ফুট ৪ ইঞ্চির কাছাকাছি। চলতি নভেম্বর-ডিসেম্বরে মায়ের মাথা ছুঁয়ে ফেলেছে সে। ঐশ্বরিয়ার উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি।

উল্লেখ্য, ২০০৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিষেক ও ঐশ্বরিয়া। ২০১১ সালে তাদের ঘরে আসে আরাধ্যা।

  • Related Posts

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল…

    Continue reading
    ইরান বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক: ট্রাম্প

    ইরানকে বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হিসেবে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে দেশটিকে ‘ব্যর্থ রাষ্ট্র’ হিসেবে আখ্যায়িত করে দেশটির নেতৃত্বের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনেছেন…

    Continue reading

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    ইরান বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক: ট্রাম্প

    ইরান বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক: ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারির পদত্যাগ

    যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারির পদত্যাগ

    জামালপুরে বাস উল্টে ইজিবাইকে চাপা: নিহত বেড়ে ৪

    জামালপুরে বাস উল্টে ইজিবাইকে চাপা: নিহত বেড়ে ৪

    রাফিনহা-ইয়ামালের জোড়া গোলে রায়োকে হারিয়ে বার্সার টানা তৃতীয় জয়

    রাফিনহা-ইয়ামালের জোড়া গোলে রায়োকে হারিয়ে বার্সার টানা তৃতীয় জয়

    ‘দেশু ৭’-এর টিজারে ব্যক্তিগত জীবনের ইঙ্গিত দিলেন দেব-শুভশ্রী?

    ‘দেশু ৭’-এর টিজারে ব্যক্তিগত জীবনের ইঙ্গিত দিলেন দেব-শুভশ্রী?

    বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র

    বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র

    শাহজালালে সড়ক দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

    শাহজালালে সড়ক দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি

    আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী

    আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী