সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

এক ম্যাচ জিতেই সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। মঙ্গলবার নেপালের কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ২-০ গোলে হারিয়েছে শ্রীলঙ্কাকে। প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল মারুফুল হকের দল।

‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছিল নেপাল। তাই বাংলাদেশের জন্য সমীকরণ ছিল শ্রীলঙ্কাকে হারালেই সেমিফাইনাল। বাংলাদেশ জেতায় পরপর দুই ম্যাচ হেরে বিদায় নেয় শ্রীলঙ্কা। তাতে নেপালের সেমিফাইনালও নিশ্চিত হয়।

সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে বাংলাদেশ কখনো শিরোপা জিততে পারেনি। তিনবার রানার্সআপ হয়েছে। তিনবার ফাইনালে উঠে একবার নেপাল ও দুইবার ভারতের কাছে ফাইনাল হেরে।

এবার শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে বাংলাদেশ অংশ নিচ্ছে দেশের অভিজ্ঞ কোচ মারুফুল হকের নেতৃত্বে। প্রথম ম্যাচে বাংলাদেশ একচেটিয়া প্রাধান্য নিয়ে খেলেই সহজ জয় তুলে নিয়েছে। তবে এ জয়টা হতে পারবো আরো বড়। বাংলাদেশ বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করেছে।

বাংলাদেশ জয় দিয়ে মিশন শুরু করেছে মিরাজুল ইসলাম ও পিয়াস আহমেদ নোভার গোলে। ১৮ মিনিটে বল পেয়ে বাম দিক দিয়ে ঢুকে পড়েন রাব্বি হোসেন রাহুল। তাকে বাধা দেওয়ার চেষ্টা করেও পারেননি লংকান ডিফেন্ডার আনসার মুহাম্মদ। বাম পায়ে গোলমুখে ক্রস দেন রাহুল। চলন্ত বলে পা লাগিয়ে দলকে লিড এনে দেন মিরাজুল ইসলাম।

ব্যবধান দ্বিগুণ হতে পারতো ২৯ মিনিটে। বাম দিক থেকে রাব্বি হোসেন রাহুলের নেওয়া ফ্রিকিক সুযোগটি এনে দিয়েছিল। রুস্তম দুখু মিয়া পোস্টের কয়েক গজ সামনে থেকে শটও নিয়েছিলেন। কিন্তু লক্ষ্যে রাখতে পারেননি, চলে যায় বাইরে।

ইনজুরি সময়ের শেষ মিনিটে সহজতম সুযোগ নষ্ট করেছেন মিরাজুল ইসলাম। নিজেদের সীমানা থেকে উড়ে আসা বল ধরে শ্রীলঙ্কার বক্সে ঢুকে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেনি, বল মারেন গোলরক্ষকের গায়ে।

প্রথমার্ধের কোণঠাসা অব্স্থা থেকে বেড়িয়ে দ্বিতীয়ার্ধে শ্রীলঙ্কা গুছিয়ে খেলতে শুরু করে। বেশ কয়েকবার গোলের সুযোগও তৈরি করেছিল। এর মধ্যে ৫৮ মিনিটে সমতা আনার সুযোগ এসেছিল শ্রীলঙ্কার সামনে। বক্সের বাইরে থেকে দুর্দান্ত শট নিয়েছিলেন শিয়ান মোহাম্মদ শাহিল। তবে বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ সেভ করে বাংলাদেশকে রক্ষা করেন।

ম্যাচ শেষ হওয়ার কিছু সময় আগে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। পিয়াস নোভার গোলে ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজ জার্সিধারীরা।

বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে বৃহস্পতিবার। এ ম্যাচ ড্র করলেই বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হবে।

  • Related Posts

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশ্ন তুলেছেন, বিগত স্বৈরাচারের সময় যারা ‘গুপ্ত’ অবস্থায় লুকিয়ে ছিল, এখন তাদের মধ্যে থেকে স্বৈরাচারীরা দেশে অরাজকতা উসকে দিচ্ছে কি না। বিভ্রান্তি ছড়িয়ে কেউ…

    Continue reading
    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    দেশে চলমান জ্বালানি (বিদ্যুৎ-গ্যাস) সংকটে ব্যবসায়ীসহ সাধারণ মানুষের যে কষ্ট হচ্ছে, তার জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)…

    Continue reading

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প

    ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প

    আমি কাতারে বোমা হামলা করেছি: দম্ভের সঙ্গে বললেন নেতানিয়াহু

    আমি কাতারে বোমা হামলা করেছি: দম্ভের সঙ্গে বললেন নেতানিয়াহু

    কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে নিহত ২২

    কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে নিহত ২২

    গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

    গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

    জাতীয় দল থেকে অবসরের পর মেসির অ্যাসিস্ট, নাটকীয় ড্র মায়ামির

    জাতীয় দল থেকে অবসরের পর মেসির অ্যাসিস্ট, নাটকীয় ড্র মায়ামির

    বিশ্বসুন্দরীর মুকুট উঠল জোহেইরি মোলার মাথায়

    বিশ্বসুন্দরীর মুকুট উঠল জোহেইরি মোলার মাথায়

    নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি আমরা দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি আমরা দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি