মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১১৪ অভিবাসী আটক

মালয়েশিয়ার কোটা ভারুতে বাংলাদেশিসহ ১১৪ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। মঙ্গলবার (২০ আগস্ট) কেলানতান রাজ্যের ইমিগ্রেশন ডিপার্টমেন্টের (জিআইএম) সদস্যদের একটি দল কোটা ভারুর কুয়ালা ক্রাইয়ের স্টাপনোল বাতু জং ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের কাছে একটি লোহার কারখানায় ১১৪ জন অভিবাসীকে আটক করেছে।

জিআইএম এনফোর্সমেন্ট ডিভিশনের পরিচালক বসরি ওথমান বলেন, আটকদের মধ্যে চীনের ৭০, বাংলাদেশের ২৮, থাইল্যান্ড ১, পাকিস্তান ২, মিয়ানমার ১১ এবং ইন্দোনেশিয়ার ২ নাগরিক রয়েছেন। দুই সপ্তাহ ধরে চালানো জনসাধারণের অভিযোগ এবং গোয়েন্দা তথ্য পাওয়ার পরে এই অভিযান চালানো হয়।

মঙ্গলবার কেলান্তান স্টেট ইমিগ্রেশন কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিভিন্ন পদমর্যাদার মোট ৬৯ জন কর্মকর্তাকে নিয়ে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরিচালিত অভিযানে বিদেশিদের আটক করা হয়। আটক ১১৪ জনের মধ্যে ৯৮ জন পুরুষ এবং বাকি ১৬ জন নারী। আটকদের বয়স ২৪ থেকে ৫০ বছরের মধ্যে।

বসরি বলেন, অভিযানের সময় দেখা গেছে, বিদেশি শ্রমিকরা কারখানা এলাকা এবং পাহাড়ি বনের আশপাশের এলাকায় বসবাস করছিলেন, যেন অভিযানের সময় তাদের পালানো সহজ হয়।

আটক অভিবাসীদের পরবর্তী পদক্ষেপের জন্য কেলানতান ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে বলে জানিয়েছেন জিআইএম এনফোর্সমেন্ট ডিভিশনের পরিচালক বসরি ওথমান।

  • Related Posts

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশ্ন তুলেছেন, বিগত স্বৈরাচারের সময় যারা ‘গুপ্ত’ অবস্থায় লুকিয়ে ছিল, এখন তাদের মধ্যে থেকে স্বৈরাচারীরা দেশে অরাজকতা উসকে দিচ্ছে কি না। বিভ্রান্তি ছড়িয়ে কেউ…

    Continue reading
    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    দেশে চলমান জ্বালানি (বিদ্যুৎ-গ্যাস) সংকটে ব্যবসায়ীসহ সাধারণ মানুষের যে কষ্ট হচ্ছে, তার জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)…

    Continue reading

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প

    ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প

    আমি কাতারে বোমা হামলা করেছি: দম্ভের সঙ্গে বললেন নেতানিয়াহু

    আমি কাতারে বোমা হামলা করেছি: দম্ভের সঙ্গে বললেন নেতানিয়াহু

    কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে নিহত ২২

    কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে নিহত ২২

    গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

    গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

    জাতীয় দল থেকে অবসরের পর মেসির অ্যাসিস্ট, নাটকীয় ড্র মায়ামির

    জাতীয় দল থেকে অবসরের পর মেসির অ্যাসিস্ট, নাটকীয় ড্র মায়ামির

    বিশ্বসুন্দরীর মুকুট উঠল জোহেইরি মোলার মাথায়

    বিশ্বসুন্দরীর মুকুট উঠল জোহেইরি মোলার মাথায়

    নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি আমরা দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি আমরা দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি