আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করেই ছাড়লো বাংলাদেশ

তিন ম্যাচের একটিতেও পাত্তা পেলো না আয়ারল্যান্ড নারী দল। বাংলাদেশের মেয়েরা তিন ম্যাচেই জিতলো হেসেখেলে। মিরপুর শেরে বাংলায় আজ (সোমবার) সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আইরিশদের ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।

এই জয়ে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশের লজ্জা দিয়েছে স্বাগতিক দল। দুই দল এরপর খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ৫ ডিসেম্বর সিলেটে।

শেরে বাংলায় টস জিতে ব্যাটিং বেছে নিয়েছিল আয়ারল্যান্ড। ওপেনার গাবি লুইসের ফিফটিতে একটা সময় ২ উইকেটেই ৯৭ রান তুলে ফেলেছিল সফরকারীরা। ৭৯ বলে ৯ বাউন্ডারিতে ৫২ রান করে আইরিশ দলপতি ফেরার পরই চেপে ধরে বাংলাদেশ। পুরো ৫০ ওভার খেললেও ১৮৫ রানে অলআউট হয় আয়ারল্যান্ড।

ফাহিমা খাতুন ৪৩ রানে ৩টি, সুলতানা খাতুন ২৯ রানে এবং নাহিদা আক্তার ৫৫ রানে নেন দুটি করে উইকেট।

জবাবে ফারজানা হক ও শারমিন সুপ্তার ফিফটিতে জয় পেতে একদমই কষ্ট হয়নি বাংলাদেশের। দুজনই সিরিজে তাদের দ্বিতীয় হাফসেঞ্চুরি তুলে নেন।

শারমিন ৮৮ বলে ১১ বাউন্ডারিতে ৭২ রান করে আউট হন। এটি ছিল তার ক্যারিয়ারের পঞ্চম হাফসেঞ্চুরি ইনিংস। ফারজানা ৯৯ বলে ৬ বাউন্ডারিতে করেন ৬১। অভিজ্ঞ এই ব্যাটারের ১৩তম ওয়ানডে হাফসেঞ্চুরি এটি।

  • Related Posts

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই দিনের সফরে আগামীকাল রবিবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ জেলায় এটিই হতে যাচ্ছে তাঁর প্রথম সফর। এদিকে সুপ্রিয় সন্তানকে…

    Continue reading
    ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদানের বিষয়ে কোনো তথ্য নেই: দিল্লি

    নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণের বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সোয়াল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।…

    Continue reading

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদানের বিষয়ে কোনো তথ্য নেই: দিল্লি

    ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদানের বিষয়ে কোনো তথ্য নেই: দিল্লি

    ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের

    ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের

    কেরালায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ প্রকৌশল শিক্ষার্থী নিহত

    কেরালায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ প্রকৌশল শিক্ষার্থী নিহত

    ব্রাহ্মণবাড়িয়া দুপক্ষের সংঘর্ষ নিহত ১, আহত ১৫

    ব্রাহ্মণবাড়িয়া দুপক্ষের সংঘর্ষ নিহত ১, আহত ১৫

    এমবাপ্পের পেনাল্টি মিস, রিয়ালকে হারিয়ে বেটিসের জয়

    এমবাপ্পের পেনাল্টি মিস, রিয়ালকে হারিয়ে বেটিসের জয়

    জনপ্রিয় সংগীতশিল্পী ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীসহ ৪ জনকে হত্যা, গ্রেপ্তার ২

    জনপ্রিয় সংগীতশিল্পী ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীসহ ৪ জনকে হত্যা, গ্রেপ্তার ২

    নিউইয়র্ক সাইবার বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি লায়ন্স ক্লাবের ‘ব্যাক টু স্কুল’ সামগ্রী বিতরণ

    নিউইয়র্ক সাইবার বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি লায়ন্স ক্লাবের ‘ব্যাক টু স্কুল’ সামগ্রী বিতরণ

    অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

    অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

    সমাজে মানবপ্রেমের অনন্য আদর্শ তুলে ধরেছেন শ্রী কৃষ্ণ: প্রধানমন্ত্রী

    সমাজে মানবপ্রেমের অনন্য আদর্শ তুলে ধরেছেন শ্রী কৃষ্ণ: প্রধানমন্ত্রী