মিয়ানমারে যুদ্ধ ‘মনে হচ্ছে এপারের বাড়িঘরেই বোমা পড়ছে’

মিয়ানমারের রাখাইনে একের পর এক মর্টারশেল ও যুদ্ধবিমান থেকে ছোড়া হচ্ছে গোলা। এসব বিস্ফোরণে কাঁপছে কক্সবাজারের টেকনাফ সীমান্তের বাড়িঘর। আরাকান আর্মি ও দেশটির সেনাবাহিনীর মধ্যে ওই এলাকায় চলছে তীব্র লড়াই।

এ দফায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হয়ে রাত পর্যন্ত থেমে থেমে বিস্ফোরণের শব্দ ভেসে আসছে। এতে আতঙ্কিত এপারের বাসিন্দারা।

টেকনাফ সীমান্তের বাসিন্দা সৈয়দ করিম বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মিয়ানমার সীমান্ত থেকে যেভাবে বিস্ফোরণের শব্দ একটু পর পরই এপারে আসছে, তাতে বাড়ি-ঘর কেঁপে উঠছে। মাঝে মধ্যেই শোনা যাচ্ছে যুদ্ধবিমানের শব্দ।
আগের চাইতে এবারের সংঘর্ষ বেশি। মনে হচ্ছে এপারের বাড়িঘরেই বোমা পড়ছে। খুব ভয় ও আতঙ্কের মধ্যে আছি।

হ্নীলা লেদা ক্যাম্পের রোহিঙ্গা করিম উল্লাহ বলেন, মিয়ানমার সরকারের কাছ থেকে রাখাইন রাজ্য দখলে নিতে আরাকান আর্মি সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করছে। সেখানে খুব ভয়াবহ যুদ্ধ চলছে। যতটুকু খবর পেয়েছি, আরাকান আর্মি রাখাইন রাজ্যের অনেক গ্রাম ও শহর দখল করেছে। সেই সঙ্গে মিয়ানমার সরকারের সেনা, পুলিশ ও বিজিপির ক্যাম্প দখল করছে।

‘এখনো মংডুর টাউনশিপ দখল করতে আরাকান আর্মি হামলা চালাচ্ছে। অন্যদিকে সেনাবাহিনী তা নিয়ন্ত্রণ করতে পাল্টা হামলা করছে। ফলে তীব্র সংঘর্ষের বিকট শব্দ এপারে ভেসে আসছে।’

এ বিষয়ে টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও আরিফ উল্লাহ নিজামী বলেন, মিয়ানমার সীমান্ত থেকে টেকনাফে বিস্ফোরণের শব্দ ভেসে আসছে, আমিও শুনছি। মিয়ানমারে যুদ্ধটা বেশি হচ্ছে। এপারের সীমান্তে কোস্টগার্ড ও বিজিবির সদস্যরা সর্তক অবস্থানে রয়েছেন।

  • Related Posts

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল…

    Continue reading
    ইরান বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক: ট্রাম্প

    ইরানকে বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হিসেবে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে দেশটিকে ‘ব্যর্থ রাষ্ট্র’ হিসেবে আখ্যায়িত করে দেশটির নেতৃত্বের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনেছেন…

    Continue reading

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    ইরান বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক: ট্রাম্প

    ইরান বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক: ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারির পদত্যাগ

    যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারির পদত্যাগ

    জামালপুরে বাস উল্টে ইজিবাইকে চাপা: নিহত বেড়ে ৪

    জামালপুরে বাস উল্টে ইজিবাইকে চাপা: নিহত বেড়ে ৪

    রাফিনহা-ইয়ামালের জোড়া গোলে রায়োকে হারিয়ে বার্সার টানা তৃতীয় জয়

    রাফিনহা-ইয়ামালের জোড়া গোলে রায়োকে হারিয়ে বার্সার টানা তৃতীয় জয়

    ‘দেশু ৭’-এর টিজারে ব্যক্তিগত জীবনের ইঙ্গিত দিলেন দেব-শুভশ্রী?

    ‘দেশু ৭’-এর টিজারে ব্যক্তিগত জীবনের ইঙ্গিত দিলেন দেব-শুভশ্রী?

    বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র

    বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র

    শাহজালালে সড়ক দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

    শাহজালালে সড়ক দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি

    আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী

    আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী