জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজ জয় পাকিস্তানের

সিরিজের প্রথম ম্যাচটি ছিল বৃষ্টি বিঘ্নিত। ওই ম্যাচ হেরে গিয়েছিলো পাকিস্তান। তাতেই দারুণ সমালোচনার মুখোমুখি হতে হয়েছিলো মোহাম্মদ রিজওয়ানের দলকে। তবে, পরের দুই ম্যাচে আর স্বাগতিক জিম্বাবুয়েকে দাঁড়াতেই দেয়নি পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে হারিয়েছিলো ১০ উইকেটের ব্যবধানে। এবার শেষ ম্যাচে জিম্বাবুয়েকে ৯৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান।

পাকিস্তানের করা ৩০৩ রানের জবাবে ব্যাট করতে নেমে ৪০.১ ওভারে ২০৪ রানে অলআউট হয়ে গেছে জিম্বাবুয়ে। অধিনায়ক ক্রেইগ আরভিন সর্বোচ্চ ৫১ রান করার পরও বড় ব্যবধানে হারতে হলো জিম্বাবুয়েকে।

৩০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে জিম্বাবুয়ে। জয়লর্ড গাম্বি ৫ রানে, ডিওন মায়ার্স ৪ রানে আউট হন। তাদিওয়ানাসে মুরুমানি ২৪ রানে আউট হন। ৫১ রান করেন ক্রেইগ আরভিন, ২৪ রান করেন সিন উইলিয়ামস, ৩৭ রান করেন ব্রায়ান বেনেট। ২০ রান করেন ক্লাইভ মাদান্দে।

পাকিস্তানের বোলারদের মধ্যে সাইম আইয়ুব, আবরার আহমেদ, হারিস রউফ, আমের জামাল নেন ২টি করে উইকেট। ফয়সাল আকরাম ও কামরান গুলাম নেন ১ উইকেট। ম্যাচ সেরার পুরস্কারও নেন কামরান গুলাম।

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে কামরান গুলামের ৯৯ বলে ১০৩ রানের ওপর ভর করে ৬ উইকেট হারিয়ে ৩০৩ রান করেছে পাকিস্তান। ৫০ রান করেন আবদুল্লাহ শফিক। ৩৭ রান করেন মোহাম্মদ রিজওয়ান। ৩১ রান করে সাইম আইয়ুব। ৩০ রান করেন সালমান আগা, অপরাজিত ২৯ রান করেন তৈয়ব তাহির।

  • Related Posts

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল…

    Continue reading
    ইরান বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক: ট্রাম্প

    ইরানকে বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হিসেবে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে দেশটিকে ‘ব্যর্থ রাষ্ট্র’ হিসেবে আখ্যায়িত করে দেশটির নেতৃত্বের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনেছেন…

    Continue reading

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    ইরান বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক: ট্রাম্প

    ইরান বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক: ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারির পদত্যাগ

    যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারির পদত্যাগ

    জামালপুরে বাস উল্টে ইজিবাইকে চাপা: নিহত বেড়ে ৪

    জামালপুরে বাস উল্টে ইজিবাইকে চাপা: নিহত বেড়ে ৪

    রাফিনহা-ইয়ামালের জোড়া গোলে রায়োকে হারিয়ে বার্সার টানা তৃতীয় জয়

    রাফিনহা-ইয়ামালের জোড়া গোলে রায়োকে হারিয়ে বার্সার টানা তৃতীয় জয়

    ‘দেশু ৭’-এর টিজারে ব্যক্তিগত জীবনের ইঙ্গিত দিলেন দেব-শুভশ্রী?

    ‘দেশু ৭’-এর টিজারে ব্যক্তিগত জীবনের ইঙ্গিত দিলেন দেব-শুভশ্রী?

    বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র

    বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র

    শাহজালালে সড়ক দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

    শাহজালালে সড়ক দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি

    আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী

    আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী