৪২ রানে অলআউট হয়ে লজ্জার ইতিহাস শ্রীলঙ্কার

ডারবানে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ১৯১ রানে অলআউট করে দেয়ার পর শ্রীলঙ্কান ক্রিকেট সমর্থকরা তৃপ্তির ঢেঁকুর তুলেছিলেন; কিন্তু তাদের কপালে কী দুর্ভোগ অপেক্ষা করছিলো, সেটা হয়তো মোটেও টের পায়নি খোদ লঙ্কান ক্রিকেটাররাও।

ডারবানের কিংসমিডে দ্বিতীয়দিন দক্ষিণ আফ্রিকাকে অলআউট করার পর ব্যাট করতে নেমেই শ্রীলঙ্কান ব্যাটাররা টের পেলো, এ উইকেটে ব্যাটিং করা সত্যিই দুরহ কোনো কাজ। শেষ পর্যন্ত সেটাই ঘটলো। রীতিমত লজ্জা উপহার দিলো লঙ্কান ব্যাটাররা।

একা এক মার্কো ইয়ানসেনের হাতে একের পর এক উইকেট বিলিয়ে দিয়ে এসেছে সফরকারী শ্রীলঙ্কা। যার ফলশ্রুতিতে নিজেদের টেস্ট ইতিহাসে সর্বনিম্ন রানের লজ্জা নিয়ে অলআউট হতে হলো ধনঞ্জয়া ডি সিলভাদের। মাত্র ৪২ রানে অলআউট হলো লঙ্কানরা।

একাই ৭ উইকেট নেন মার্কো ইয়ানসেন। ২ উইকেট নেন জেলার্ড কোয়েৎজি এবং ১ উইকেট নেন কাগিসো রাবাদা।

টেস্ট ক্রিকেটে শ্রীলঙ্কার সর্বনিম্ন রানের স্কোর ৭১। ১৯৯৪ সালে পাকিস্তানের বিপক্ষে কেন্ডিতে এই স্কোর গড়েছিলো লঙ্কানরা। প্রায় ৩০ বছর পর সেই লজ্জাকেও ছাপিয়ে গেলো এবারের দলটি। পুরনো সর্বনিম্ন স্কোরের চেয়েও ২৯ রান কম করেছে এবার তারা। আন্তর্জাতিক ক্রিকেটে ৬ষ্ঠ সর্বনিম্ন স্কোরের রেকর্ড গড়লো লঙ্কানরা।

টেস্টের প্রথম দিন বৃষ্টিতে প্রায় চারভাগের তিনভাগই ভেসে গিয়েছিলো। যার ফলে খেলা হয়েছে মাত্র ২০.৪ ওভারের। তাতে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাঁড়িয়েছিলো ৪ উইকেট হারিয়ে ৮০ রান। দ্বিতীয় দিন খেলতে নেমে আজ লঙ্কান বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে ১৯১ রানে অলআউট হযে যায় প্রোটিয়ারা।

অধিনায়ক টেম্বা বাভুমা সর্বোচ্চ ৭০ রান করেন। কেশভ মাহারাজ করেন ২৪ রান। লঙ্কান বোলার আশিথা ফার্নান্দো ও লাহিরু কুমারা নেন ৩টি করে উইকেট। ২টি করে উইকেট নেন বিশ্ব ফার্নান্দো এবং প্রবাথ জয়সুরিয়া।

জবাব দিতে নেমে শুরু থেকেই দারুণ ব্যাটিং বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। সর্বোচ্চ ১৩ রান করেন কামিন্দু মেন্ডিস। ১০ রানে অপরাজিত থাকেন লাহিরু কুমারা। বাকি ব্যাটারদের আর কেউ দুই অংকের ঘর স্পর্শ করতে পারেননি। শূন্য রানে আউট হয়েছেন চারজন ব্যাটার।

১৪৯ রান এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এ রিপোর্ট লেখা পর্যন্ত ১ উইকেট হারিয়ে ৭৭ রান করেছে দক্ষিণ আফ্রিকা। ১৭ রানে আউট হন টনি ডি জর্জি। ৩৬ রানে এইডেন মারক্রাম এবং ১৫ রানে ব্যাট করছেন উইয়ান মুলডার।

  • Related Posts

    উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণকে সমান গুরুত্ব দিয়ে দেশ গড়া সরকারের লক্ষ্য প্রধানমন্ত্রী

    ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনকে ধারণ করে একটি সবুজ, জলবায়ু-সহনশীল, পরিবেশবান্ধব ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণকে সমান গুরুত্ব…

    Continue reading
    বাংলাদেশ তার পুলিশ ইউনিটকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলেছে স্বরাষ্ট্রমন্ত্রী

    ভবিষ্যতের যে কোনো পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ তার পুলিশ ইউনিটকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (৮ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে পঞ্চম…

    Continue reading

    উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণকে সমান গুরুত্ব দিয়ে দেশ গড়া সরকারের লক্ষ্য প্রধানমন্ত্রী

    উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণকে সমান গুরুত্ব দিয়ে দেশ গড়া সরকারের লক্ষ্য প্রধানমন্ত্রী

    বাংলাদেশ তার পুলিশ ইউনিটকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলেছে স্বরাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশ তার পুলিশ ইউনিটকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলেছে স্বরাষ্ট্রমন্ত্রী

    ন্যাটো সম্মেলনে গ্রিনল্যান্ড বিতর্ক, ট্রাম্পকে কড়া বার্তা ইউরোপের

    ন্যাটো সম্মেলনে গ্রিনল্যান্ড বিতর্ক, ট্রাম্পকে কড়া বার্তা ইউরোপের

    ইরানজুড়ে বিস্ফোরণ, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু

    ইরানজুড়ে বিস্ফোরণ, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু

    মরেও যেতে পারি, ইরানের নাম্বার ওয়ান টার্গেট আমি: ট্রাম্প

    মরেও যেতে পারি, ইরানের নাম্বার ওয়ান টার্গেট আমি: ট্রাম্প

    বান্দরবানে বন্যার্তদের পাশে বিজিবি, শতাধিক পর্যটককে নিরাপদে উদ্ধার

    বান্দরবানে বন্যার্তদের পাশে বিজিবি, শতাধিক পর্যটককে নিরাপদে উদ্ধার

    কুমিল্লায় কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ২

    কুমিল্লায় কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ২

    মিশরের সঙ্গে ডাকাতি হয়েছে: নিউইয়র্ক মেয়র

    মিশরের সঙ্গে ডাকাতি হয়েছে: নিউইয়র্ক মেয়র

    ফ্রান্স-মরক্কো ম্যাচ ঘিরে সহিংসতা এড়াতে সর্বোচ্চ সতর্কতায় প্যারিস

    ফ্রান্স-মরক্কো ম্যাচ ঘিরে সহিংসতা এড়াতে সর্বোচ্চ সতর্কতায় প্যারিস

    বিশ্বকাপের ফাইনালে তারকাবহুল হাফটাইম শো,বিশ্বকাপ ফাইনাল মাতাবেন জাস্টিন বিবার, থাকবেন শাকিরা, ম্যাডোনা-বিটিএসও

    বিশ্বকাপের ফাইনালে তারকাবহুল হাফটাইম শো,বিশ্বকাপ ফাইনাল মাতাবেন জাস্টিন বিবার, থাকবেন শাকিরা, ম্যাডোনা-বিটিএসও