নোয়াখালীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের গোলাগুলি

নোয়াখালীর বেগমগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের গোলাগুলিতে পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় অস্ত্রসহ তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত গোপালপুর ইউনিয়নের গোপালপুর বাজারে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন ছয়ানী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কালিকাপুর গ্রামের শওকত আলীর ছেলে মো. তারেক হোসেন (১৮), একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দেয়ালিয়া গ্রামের আবদুল খালেকের ছেলে শাকিব (২৪) ও গোপালপুর ইউনিয়নের মহবুল্যাহপুর গ্রামের আবদুল হকের ছেলে বাহার উদ্দিন (২৫)।

এদের কাছ থেকে একটি এলজিসহ কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে। মারাত্মক আহত বাহার উদ্দিনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাসেল গ্রুপের নেতা রাসেল জেল থেকে বেরিয়ে গোপালপুরের গাড়িস্ট্যান্ড ও বাজার দখল করবে বলে ফেসবুকে স্ট্যাটাস দেন। এর জের ধরে বৃহস্পতিবার দুপুরের পর রাসেল ১০-১২ মোটরসাইকেলে সহযোগীদের নিয়ে অস্ত্রের মহড়া দেন। এসময় গোপালপুর ইউনিয়ন যুবদল কর্মী শাহিন ও ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মহসিনসহ স্থানীয় এলাকাবাসী তাদের পাথর নিক্ষেপসহ মারধর করেন। এতে বাহারসহ পাঁচজন আহত হয়।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান অস্ত্রসহ আটকের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সংবাদ পেয়ে পুলিশের পাশাপাশি র্যাব সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আটকদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

  • Related Posts

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল…

    Continue reading
    ইরান বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক: ট্রাম্প

    ইরানকে বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হিসেবে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে দেশটিকে ‘ব্যর্থ রাষ্ট্র’ হিসেবে আখ্যায়িত করে দেশটির নেতৃত্বের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনেছেন…

    Continue reading

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    ইরান বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক: ট্রাম্প

    ইরান বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক: ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারির পদত্যাগ

    যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারির পদত্যাগ

    জামালপুরে বাস উল্টে ইজিবাইকে চাপা: নিহত বেড়ে ৪

    জামালপুরে বাস উল্টে ইজিবাইকে চাপা: নিহত বেড়ে ৪

    রাফিনহা-ইয়ামালের জোড়া গোলে রায়োকে হারিয়ে বার্সার টানা তৃতীয় জয়

    রাফিনহা-ইয়ামালের জোড়া গোলে রায়োকে হারিয়ে বার্সার টানা তৃতীয় জয়

    ‘দেশু ৭’-এর টিজারে ব্যক্তিগত জীবনের ইঙ্গিত দিলেন দেব-শুভশ্রী?

    ‘দেশু ৭’-এর টিজারে ব্যক্তিগত জীবনের ইঙ্গিত দিলেন দেব-শুভশ্রী?

    বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র

    বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র

    শাহজালালে সড়ক দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

    শাহজালালে সড়ক দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি

    আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী

    আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী