গাজায় ইসরায়েলের বোমা পড়ছেই, এক পরিবারের ৯ জন নিহত

গাজা উপত্যকায় আবাসিক ভবন, সরকারি স্থাপনা ও অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় এক পরিবারের নয়জনের প্রাণ গেছে।

মধ্য গাজার দেইর আল-বালাহ থেকে আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ বলেন, বৃহস্পতিবার ইসরায়েলি স্থলসেনারা একটি অভিযান চালাচ্ছে। এর লক্ষ্য নেৎজারিম করিডোর প্রসারণ করা।

করিডোরটি গাজার সাড়ে ছয় কিলোমিটার (৪ মাইল) দীর্ঘ একটি পথ, যা গাজার উত্তরের অংশকে দক্ষিণের অংশ থেকে বিচ্ছিন্ন করেছে।

মাহমুদ বলেন, ইসরায়েলি সামরিক বাহিনী অবশিষ্ট আবাসিক ভবন ধ্বংস করতে হামলা চালাচ্ছে। তাদের দাবি, এসব ভবন ফিলিস্তিনি যোদ্ধারা পর্যবেক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহার করছে।

উত্তর গাজায় ইসরায়েলি যুদ্ধবিমানগুলো হামলা চালাচ্ছে। বেইত লাহিয়া শহরের অবশিষ্ট আবাসিক ভবনগুলোতে হামলা চালানো হচ্ছে। হামলায় চারজনের প্রাণ গেছে বলে জানান তিনি।

উপত্যকার দক্ষিণ দিকে বৃহস্পতিবার সকালে হামলায় অন্তত চারজনের প্রাণ গেছে। বার্তাসংস্থা ওয়াফা জানায়, খান ইউনিসের পূর্বে আবাসান শহরে শরণার্থী শিবিরের পাশে ইসরায়েলি ড্রোন ফিলিস্তিনি বেসামরিকদের একটি গোষ্ঠীর ওপর হামলা চালায়।  

সাম্প্রতিক এসব হামলা নিয়ে ইসরায়েলি সেনাবাহিনী কোনো কথা বলেনি। ইসরায়েলি বাহিনীর দাবি, হামাস লক্ষ্য করে তারা হামলা চালায় এবং বেসামরিকদের হতাহতের ঘটনা এড়ানোর চেষ্টা করে।

চলতি মাসের শুরুতে, জাতিসংঘ বলেছিল, নিহতদের মধ্যে ৭০ শতাংশেরও বেশি নারী-শিশু।

গত বছরের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলের যুদ্ধে ৪৪ হাজার ২৮২ ফিলিস্তিনির প্রাণ গেছে। আহত হয়েছেন এক লাখ চার হাজার ৮৮০ জন।

  • Related Posts

    উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণকে সমান গুরুত্ব দিয়ে দেশ গড়া সরকারের লক্ষ্য প্রধানমন্ত্রী

    ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনকে ধারণ করে একটি সবুজ, জলবায়ু-সহনশীল, পরিবেশবান্ধব ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণকে সমান গুরুত্ব…

    Continue reading
    বাংলাদেশ তার পুলিশ ইউনিটকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলেছে স্বরাষ্ট্রমন্ত্রী

    ভবিষ্যতের যে কোনো পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ তার পুলিশ ইউনিটকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (৮ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে পঞ্চম…

    Continue reading

    উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণকে সমান গুরুত্ব দিয়ে দেশ গড়া সরকারের লক্ষ্য প্রধানমন্ত্রী

    উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণকে সমান গুরুত্ব দিয়ে দেশ গড়া সরকারের লক্ষ্য প্রধানমন্ত্রী

    বাংলাদেশ তার পুলিশ ইউনিটকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলেছে স্বরাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশ তার পুলিশ ইউনিটকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলেছে স্বরাষ্ট্রমন্ত্রী

    ন্যাটো সম্মেলনে গ্রিনল্যান্ড বিতর্ক, ট্রাম্পকে কড়া বার্তা ইউরোপের

    ন্যাটো সম্মেলনে গ্রিনল্যান্ড বিতর্ক, ট্রাম্পকে কড়া বার্তা ইউরোপের

    ইরানজুড়ে বিস্ফোরণ, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু

    ইরানজুড়ে বিস্ফোরণ, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু

    মরেও যেতে পারি, ইরানের নাম্বার ওয়ান টার্গেট আমি: ট্রাম্প

    মরেও যেতে পারি, ইরানের নাম্বার ওয়ান টার্গেট আমি: ট্রাম্প

    বান্দরবানে বন্যার্তদের পাশে বিজিবি, শতাধিক পর্যটককে নিরাপদে উদ্ধার

    বান্দরবানে বন্যার্তদের পাশে বিজিবি, শতাধিক পর্যটককে নিরাপদে উদ্ধার

    কুমিল্লায় কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ২

    কুমিল্লায় কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ২

    মিশরের সঙ্গে ডাকাতি হয়েছে: নিউইয়র্ক মেয়র

    মিশরের সঙ্গে ডাকাতি হয়েছে: নিউইয়র্ক মেয়র

    ফ্রান্স-মরক্কো ম্যাচ ঘিরে সহিংসতা এড়াতে সর্বোচ্চ সতর্কতায় প্যারিস

    ফ্রান্স-মরক্কো ম্যাচ ঘিরে সহিংসতা এড়াতে সর্বোচ্চ সতর্কতায় প্যারিস

    বিশ্বকাপের ফাইনালে তারকাবহুল হাফটাইম শো,বিশ্বকাপ ফাইনাল মাতাবেন জাস্টিন বিবার, থাকবেন শাকিরা, ম্যাডোনা-বিটিএসও

    বিশ্বকাপের ফাইনালে তারকাবহুল হাফটাইম শো,বিশ্বকাপ ফাইনাল মাতাবেন জাস্টিন বিবার, থাকবেন শাকিরা, ম্যাডোনা-বিটিএসও