‘স্বজনপ্রীতির জন্য ইন্ডাস্ট্রি পুরোপুরি দায়ী নয়, দায় মিডিয়া-দর্শকেরও’

বলিউডের জনপ্রিয় নায়িকাদের মধ্যে অন্যতম কৃতি শ্যানন। তিনি নিজের গ্ল্যামার, অভিনয় দক্ষতা গুণে দর্শককহৃদয় জয় করেছেন। অভিনেতা টাইগার শ্রফের বিপরীতে অভিনয় করে বলিউডে অভিষেক হয়েছিল তার। গত কয়েক বছরে বেশ কয়েকটি হিট ছবিতে অভিনয় করেছেন এই অভিনেত্রী। 

সম্প্রতি গোয়ায় চলমান ৫৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একটি মাস্টারক্লাসে অংশ নিয়েছিলেন কৃতি। যেখানে তিনি ‘স্বজনপোষণ’ নিয়ে কথা বলেছিলেন। তাকে বলতে শোনা গেছে, স্বজনপোষণের জন্য ইন্ডাস্ট্রি ‘ততটা দায়ী নয়’ বরং এটি এমন একটা সার্কেল যাতে যুক্ত আছে মিডিয়া এবং দর্শকরাও।

মাস্টারক্লাস সেশনে কৃতি বলেন, ‘আমি মনে করি নেপোটিজমের জন্য ইন্ডাস্ট্রি পুরোপুরি দায়ী নয়। একই সঙ্গে মিডিয়া ও দর্শকের ওপরেও দায় বর্তায়। দর্শকরা মিডিয়ায় দেখতে চান যে, নির্দিষ্ট তারকা সন্তানদের সম্পর্কে এগুলো কী বলছে আর তাদের প্রতি দর্শকের আগ্রহ থাকায় ইন্ডাস্ট্রি মনে করে।

অভিনেত্রী বলেছেন, ‘যেহেতু দর্শক আগ্রহী, তাই তাদের নিয়েই সিনেমা বানায়। আমি মনে করি এটি একটি বৃত্ত কিন্তু আমার মত হল, আপনি যদি প্রতিভাবান হন, আপনি সেখানে পৌঁছতে পারবেনই, আর যদি দর্শকদের সঙ্গে আপনার সংযোগ না থাকে, তবে আপনি সেখানে পৌঁছতে পারবেন না।’

তিনি আরও বলেন, ‘যখন আপনি সিনেমা ব্যাকগ্রাউন্ড থেকে না আসেন, তখন আপনার সেখানে পৌঁছতে সময় লাগে এটা ঠিকই। কারণ আপনার কাছে সুযোগ অনেক দেরিতে আসে। এমনকি, ম্যাগাজিনের প্রচ্ছদে জায়গা পেতেও অনেক সময় লাগে, সবকিছুই একটা স্ট্রাগল। কিন্তু ২-৩টা সিনেমার পরও যদি আপনি কঠোর পরিশ্রম করা চালিয়ে যান, তবে কিছুই আপনাকে আর আটকাতে পারবে না।’

প্রসঙ্গত, ২০১৪ সাল থেকে দিলওয়ালে, রাবতা, বরেলি কি বরফি, লুকা ছুপি এবং হাউসফুল ৪-এর মতো ছবিতে অভিনয় করেছেন কৃতি। সম্প্রতি তাকে শাহির শেখ ও কাজল অভিনীত দো পাত্তি সিনেমায় দেখা গেছে। এটি তার নতুন প্রযোজনা ব্লু বাটারফ্লাই ফিল্মসের ব্যানারে নির্মিত প্রথম প্রোজেক্ট ছিল।

  • Related Posts

    স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না। রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি…

    Continue reading
    নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী

    গুমকে বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এটি মানবাধিকারের চরমতম লঙ্ঘন এবং একটি বৈশ্বিক সমস্যা। রোববার (৩০ আগস্ট) পালিত হতে যাওয়া আন্তর্জাতিক গুম প্রতিরোধ…

    Continue reading

    স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি

    স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি

    নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী

    নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী

    বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    ভেনেজুয়েলার সঙ্গে ‘ইতিহাসের সর্ববৃহৎ’ তেল চুক্তির ঘোষণা ট্রাম্পে

    ভেনেজুয়েলার সঙ্গে ‘ইতিহাসের সর্ববৃহৎ’ তেল চুক্তির ঘোষণা ট্রাম্পে

    যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়বে ইরান:পেজেশকিয়ান

    যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়বে ইরান:পেজেশকিয়ান

    জিম্বাবুয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত

    জিম্বাবুয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত

    নেপাল-চীনে বন্যায় নিহত প্রায় ৭০০, নিখোঁজ ৩০০০

    নেপাল-চীনে বন্যায় নিহত প্রায় ৭০০, নিখোঁজ ৩০০০

    ডুবে গেছে কাপ্তাই হ্রদের ঝুলন্ত সেতু, প্লাবিত নিম্নাঞ্চল

    ডুবে গেছে কাপ্তাই হ্রদের ঝুলন্ত সেতু, প্লাবিত নিম্নাঞ্চল

    শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড

    শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড

    চার গোল করলেন মেসি, ৭-১ গোলে জিতে ইতিহাস গড়ল ইন্টার মিয়ামি

    চার গোল করলেন মেসি, ৭-১ গোলে জিতে ইতিহাস গড়ল ইন্টার মিয়ামি