রোনালদোর জোড়া গোল, আল হিলালকে টপকে গেল আল নাসর

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল গারাফাকে ৩-১ গোলে হারিয়েছে আল নাসর। জোড়া গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

দুর্দান্ত জয়ে এশিয়া মহাদেশের শীর্ষ ক্লাব প্রতিযোগিতার বি-গ্রুপে দ্বিতীয় উঠে গেছে আল নাসর। পেছনে ফেলেছে সৌদি প্রো লিগে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলালকে।

৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে বি-গ্রুপে শীর্ষে আছে সৌদি প্রো লিগের আরেক ক্লাব আল আহলি। সমান ম্যাচে রোনালদোর দলের পয়েন্ট ১৩। এক ম্যাচ কম খেলে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আল হিলাল।

সোমবার রাতে কাতারের আল বায়াত স্টেডিয়ামে কিছুতেই কিছু হচ্ছিলো না। প্রথমার্ধে হতাশ হতে হয়েছে রোনালদোকে। বিরতিতে যেতে গোলশূন্য থেকেই।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় আল নাসর। খেলায় বৈচিত্র্য এনে ধার বাড়াতে থাকে। যে কারণে গোল পেতেও বেশি দেরি করতে হয়নি আল নাসরকে। এক মিনিট পরই দুর্দান্ত গোল করেন রোনালদো।

সুলতান আল ঘানামের ক্রস থেকে দুর্দান্ত হেডে গোলটি করেন রোনালদো। এতে আল নাসর এগিয়ে যায় ১-০ ব্যবধানে। ৫৮ মিনিটে অ্যাঞ্জেলো গাব্রিয়েলের গোলে ব্যবধান দ্বিগুণ করে সৌদি প্রো লিগের ক্লাবটি।

৬৫ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন রোনালদো। পর্তুগিজ তারকার গোলে ব্যবধান ৩-০ করে আল নাসর। সিআরসেভেনকে অ্যাসিস্ট করেন অ্যাঞ্জেলো।

৭৫ মিনিটে গারাফার হয়ে সান্ত্বনার গোল করেন হোসেলু। এতে কাতারের ক্লাবটি ব্যবধান কমিয়ে ৩-১ করেন। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় বড় নিয়েই দেশে ফেরত আসে আল নাসর।

  • Related Posts

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    রাজধানীর মতিঝিলে বঙ্গভবনের সামনের রাস্তায় মুরগিবাহী একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ…

    Continue reading
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত ‌‘খুব শিগগির’ শেষ হতে পারে। যদিও এই সপ্তাহে এটি শেষ হবে না। খবর…

    Continue reading

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প