বিভিন্ন দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান, তিনটি গেট বন্ধ

বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সচিবালয়ের তিনটি গেটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন গ্রাম পুলিশসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের কর্মচারীরা।

সোমবার (১৯ আগস্ট) দুপুর থেকে তারা এ অবস্থান নেন। এসময় ভেতর থেকে তিনটি গেটই বন্ধ করে দেওয়া হয়।

গ্রাম পুলিশ ছাড়াও উপজেলা পর্যায়ে নারীদের জন্য আয়বর্ধক প্রশিক্ষণ প্রকল্প (আইজিএ), মৎস্য অধিদপ্তরের ইউনিয়ন কর্মচারী কল্যাণ পরিষদে কর্মরতরাও বিক্ষোভ করছেন।

তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত গেটে অবস্থানের ঘোষণা দিয়েছেন।

এদিকে গেট বন্ধ করে দেওয়ায় অফিস শেষে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অনেকে বের হতে পারছেন না। একটি গেট খোলা থাকলেও সেখানে তৈরি হয়েছে জটলা।

মৎস্য অধিদপ্তরের ইউনিয়ন কর্মচারী কল্যাণ পরিষদে কর্মকর্তারা জাগো নিউজকে বলেন, মৎস্য অধিদপ্তরের অধীনে ‘ইউনিয়ন প্রকল্প’ এর রাজস্ব বাজেটের আওতায় আনার দাবি নিয়ে এসেছি। মৎস্য অধিদপ্তরের ডিজি আমাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। মন্ত্রণালয় থেকে অনুমোদন হলে আমাদের সমস্যা কেটে যাবে। সেজন্য আমরা অবস্থান নিয়েছি।

লিখিত বক্তব্যে বৈষম্যবিরোধী গ্রাম পুলিশ সংগঠনের সভাপতি লাল মিয়া বলেন, আমরা ৪৭ হাজার বাংলাদেশ গ্রাম পুলিশ। আমাদের ২০০৯ সালে জাতীয় বেতন স্কেলের গেজেট হওয়ার সত্ত্বেও আমরা গেজেট মোতাবেক বেতন পাচ্ছি না। তাই আমরা এই বেতন বৈষম্য থেকে মুক্তি পেতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছি।

তিনি আরও বলেন, বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারীদের কর্ম জীবনের দীর্ঘদিনের পুঞ্জিভূত ক্ষোভ, অপ্রাপ্তি ও হতাশা সর্বোপরি বিদ্যামান বৈষম্যকে দ্রুত নিরসনসহ বিভিন্ন দাবি দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন। দাবি না মানা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।

দাবিগুলো:

১. চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে।
২. স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালনা করতে হবে।
৩. প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সুযোগ দিতে হবে।

  • Related Posts

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশ্ন তুলেছেন, বিগত স্বৈরাচারের সময় যারা ‘গুপ্ত’ অবস্থায় লুকিয়ে ছিল, এখন তাদের মধ্যে থেকে স্বৈরাচারীরা দেশে অরাজকতা উসকে দিচ্ছে কি না। বিভ্রান্তি ছড়িয়ে কেউ…

    Continue reading
    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    দেশে চলমান জ্বালানি (বিদ্যুৎ-গ্যাস) সংকটে ব্যবসায়ীসহ সাধারণ মানুষের যে কষ্ট হচ্ছে, তার জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)…

    Continue reading

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প

    ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প

    আমি কাতারে বোমা হামলা করেছি: দম্ভের সঙ্গে বললেন নেতানিয়াহু

    আমি কাতারে বোমা হামলা করেছি: দম্ভের সঙ্গে বললেন নেতানিয়াহু

    কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে নিহত ২২

    কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে নিহত ২২

    গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

    গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

    জাতীয় দল থেকে অবসরের পর মেসির অ্যাসিস্ট, নাটকীয় ড্র মায়ামির

    জাতীয় দল থেকে অবসরের পর মেসির অ্যাসিস্ট, নাটকীয় ড্র মায়ামির

    বিশ্বসুন্দরীর মুকুট উঠল জোহেইরি মোলার মাথায়

    বিশ্বসুন্দরীর মুকুট উঠল জোহেইরি মোলার মাথায়

    নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি আমরা দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি আমরা দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি