এমবাপ্পের গোল খরা কাটার দিনে রিয়ালের দাপুটে জয়

রিয়াল মাদ্রিদের জার্সিতে সময়টা ভালো যাচ্ছিল না ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পের। গোল পাচ্ছিলেন না এই তারকা। যে কারণে সমালোচনার মধ্যে দিয়ে যেতে হচ্ছিল তাকে। অবশেষে গোল খরা কাটালেন এমবাপ্পে। চার ম্যাচ পর রিয়ালের জার্সিতে গোল পেলেন এই তারকা।

এমবাপ্পের গোল খরা কাটার দিনে দাপুটে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ লা লিগায় লেগানেসের বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয় পেয়েছে কার্লো আনচেলত্তির দল। আর তাতে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে রিয়ালের ব্যবধান কমেছে আরও।

আগের ম্যাচে সেল্টা ভিগোর বিপক্ষে বার্সেলোনা পয়েন্ট ভাগ করায় পয়েন্ট ব্যবধান কমানোর সুযোগ ছিল রিয়ালের সামনে। সেই সুযোগ লুফে নিতে ভুল করেনি আনচেলত্তির শিষ্যরা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে জয় তুলেছে ৩-০ ব্যবধানে।

এদিন প্রথমার্ধে গোল পেতে অবশ্য লম্বা সময় অপেক্ষা করতে হয়েছে রিয়ালকে। বল দখল ও আক্রমণে আধিপত্য বিস্তার করলেও গোল পাচ্ছিল না দলটি। অবশেষে ম্যাচের ৪৩ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের বাড়ানো বল দক্ষতার সঙ্গে জালে জড়িয়ে গোল খরা কাটান এমবাপ্পে। এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে রিয়াল।

দ্বিতীয়ার্ধেও দাপট ছিল রিয়ালের। ম্যাচের ৬৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ভালভার্দে। লেগানেসের কফিনে শেষ পেরেক ঠোকেন জুড বেলিংহ্যাম। ম্যাচের ৮৫ মিনিটে এই ইংলিশ তারকার গোলে ৩-০ গোলের দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

এ জয়ে বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমেছে আরও। ১৩ ম্যাচ শেষে রিয়ালের পয়েন্ট ৩০। অন্যদিকে এক ম্যাচ বেশি খেলা বার্সার পয়েন্ট ৩৪।

  • Related Posts

    রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

    রাজধানীর শহরের যানজট নিরসন, ট্রাফিকব্যবস্থার আধুনিকায়ন এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।…

    Continue reading
    ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা

    ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অস্থিরতা সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সংলাপ এবং একটি সমঝোতা স্মারক বাস্তবায়নের মাধ্যমে দুই দেশের সমস্যাগুলোর সমাধান করা সম্ভব। শনিবার…

    Continue reading

    রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

    রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

    ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা

    ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা

    বন্যায় ভেসে যায় ব্যাংকের লকার, এরপরই শুরু লুটপাট

    বন্যায় ভেসে যায় ব্যাংকের লকার, এরপরই শুরু লুটপাট

    খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের সব জলকপাট

    খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের সব জলকপাট

    রোনালদোর গোলে জয়রথ ছুটছে আল নাসরের

    রোনালদোর গোলে জয়রথ ছুটছে আল নাসরের

    সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

    সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

    কুয়েত-বাংলাদেশ রুটে বিমানের ফ্লাইট চালু, কমছে টিকিটের দাম

    কুয়েত-বাংলাদেশ রুটে বিমানের ফ্লাইট চালু, কমছে টিকিটের দাম

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের