দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে মাঙ্কিপক্স সংক্রমিত রোগী শনাক্ত

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে মাঙ্কিপক্স বা এমপক্সে সংক্রমিত এক রোগী শনাক্ত হয়েছেন।

সংক্রমিত ব্যক্তি একজন পুরুষ। বয়স ৩৩ বছর। তাঁর দেশের বাইরে যাওয়া-আসা করার কোনো ইতিহাস নেই। দেশটির স্বাস্থ্য বিভাগ আজ সোমবার এসব তথ্য জানিয়েছে।

গত বছরের ডিসেম্বরের পর এই প্রথম ফিলিপাইনে মাঙ্কিপক্সে সংক্রমিত কোনো রোগী শনাক্ত হলেন।

দেশটির স্বাস্থ্য বিভাগ বলছে, সংক্রমিত ব্যক্তি ভাইরাসের কোন ধরনে আক্রান্ত হয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তারা এ-সংক্রান্ত পরীক্ষার ফলাফল হাতে পাওয়ার অপেক্ষায় আছে।

আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোয় এবার প্রথম মাঙ্কিপক্স শনাক্ত হয়। পরে দেশটিতে মাঙ্কিপক্স ছড়িয়ে পড়ে। ছড়ায় দেশটির প্রতিবেশী দেশগুলোয়। মাঙ্কিপক্সে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে ইউরোপ ও এশিয়া মহাদেশেও। এ প্রেক্ষাপটে গত বুধবার মাঙ্কিপক্স নিয়ে বৈশ্বিক জনস্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এই ভাইরাসের নতুন একটি ধরন এবার বেশি ছড়াচ্ছে। প্রাত্যহিক ঘনিষ্ঠ সংস্পর্শে ভাইরাসের নতুন ধরনটি সহজে একজন থেকে আরেকজনের দেহে ছড়িয়ে পড়ছে। বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে।

ভাইরাসের নতুন ধরনে সংক্রমিত এক রোগী গত বৃহস্পতিবার সুইডেনে শনাক্ত হয়। পাকিস্তানে সম্প্রতি তিনজন মাঙ্কিপক্স রোগী শনাক্ত হয়েছেন। তিনজনই মধ্যপ্রাচ্য থেকে সম্প্রতি পাকিস্তানে ফিরেছেন। এ অবস্থায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্কতা জারি করেছে।

২০২২ সালের জুলাইয়ে ফিলিপাইনে প্রথম মাঙ্কিপক্সে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছিলেন। এর পর থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট ১০ জন রোগী শনাক্ত হওয়ার খবর নিশ্চিত করেছে ফিলিপাইনের স্বাস্থ্য বিভাগ।

যতদূর জানা যায়, মাঙ্কিপক্স ছড়ায় ত্বক থেকে ত্বকে। আক্রান্ত ব্যক্তির ঘনিষ্ঠ সংস্পর্শে এলে তবেই।

মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তির ত্বকে দৃশ্যমান ক্ষত দেখা দেয়। কাজেই এমন ক্ষত দেখার পর যে কারও আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসার সম্ভাবনা বেশ কম। ফলে মাঙ্কিপক্স ছড়িয়ে পড়ার গতি মন্থর হবে বলে ধারণা করা হয়।

  • Related Posts

    ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

    রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (৭ জুন) রাত ১১টা ৩৯ মিনিটে এ কম্পন অনুভূত হয়। রিখাটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৬। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভুটানের পুনাখার ১৫ কিলোমিটার…

    Continue reading
    লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ

    লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হিজবুল্লাহর পাল্টা প্রতিক্রিয়ার আশঙ্কার মধ্যেই নতুন করে হামলা চালাচ্ছে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে ৭…

    Continue reading

    ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

    ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

    লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ

    লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ

    রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

    রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

    সনদনির্ভর নয়, দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর জোর প্রধানমন্ত্রীর

    সনদনির্ভর নয়, দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর জোর প্রধানমন্ত্রীর

    ‘শক্তিশালী ও অহংকারী বলেই যুদ্ধ বন্ধে চুক্তি করছে না ইরান’

    ‘শক্তিশালী ও অহংকারী বলেই যুদ্ধ বন্ধে চুক্তি করছে না ইরান’

    ঝিনাইদহে ট্রেন লাইনচ্যুত, খুলনা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ

    ঝিনাইদহে ট্রেন লাইনচ্যুত, খুলনা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ

    ব্রুনো-এনদ্রিকের গোলে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচে জয়

    ব্রুনো-এনদ্রিকের গোলে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচে জয়

    ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে নাচবেন নোরা ফাতেহি

    ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে নাচবেন নোরা ফাতেহি

    হাসির জাদুকর অভিনেতা সেলিম কুমার আর নেই

    হাসির জাদুকর অভিনেতা সেলিম কুমার আর নেই

    আমিরাতে ভিসা বন্ধে বিপাকে বাংলাদেশি ব্যবসায়ীরা, হুমকিতে রেমিট্যান্স

    আমিরাতে ভিসা বন্ধে বিপাকে বাংলাদেশি ব্যবসায়ীরা, হুমকিতে রেমিট্যান্স