বিসিবিতে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, আসলেন তামিমও

বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) পরিদর্শন করেছেন অন্তবর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ সোমবার বিকেএসপি পরিদর্শনের পর বিসিবিতে আসেন তিনি। এদিন বিসিবিতে এসেছেন দেশসেরা ওপেনার তামিম ইকবালও।

আসিফ মাহমুদ ও তামিম ইকবালের পদচারণায় প্রাণচঞ্চল হয়ে ওঠে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। ক্রিকেটাঙ্গনের স্থবিরতা ও আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চলমান সংকট নিরসনের উপায় খুঁজে বের করতে বিসিবির সার্বিক অবস্থা পর্যবেক্ষণের জন্য সেখানে গিয়েছিলেন আসিফ মাহমুদ।

কিন্তু একইদিনে তামিমের বিসিবিতে আসাটা অনেকটাই কাকতালীয় মনে হয়েছে ক্রিকেটপ্রেমীদের কাছে। কেন এই দেশসেরা ওপেনার বিসিবিতে এসেছিলেন, সেই কারণও জানা যায়নি।

শেরে বাংলায় আসিফ মাহমুদের সঙ্গে আন্তক্রিয়ায় লিপ্ত হয়েছেন তামিম। এরপর টাইগার ক্রিকেটারের সঙ্গে স্টেডিয়ামের বিভিন্ন জায়গা ঘুরে দেখেন আসিফ মাহমুদ।

জানা গেছে, আগামী বছর পাকিস্তানের মাটিতে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার জন্য তামিমকে প্রস্তাব দিয়েছে বিসিবি। যদিও দীর্ঘ সময় ধরেই মাঠের বাইরে বাঁহাতি এই তারকা ক্রিকেটার। তামিমের সঙ্গে এ বিষয়ে বিস্তর আলোচনার কথা ছিল বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর আত্মগোপনে চলে যান পাপন। যে কারণে তামিমের সঙ্গে বসা হয়নি তার। তবে বাংলাদেশ ওয়ানডে দলের সাবেক এই অধিনায়কের সঙ্গে আলোচনায় বসতে রাজি প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তামিম জাতীয় দলে ফিরবেন কিনা, দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই আসবে বহুল প্রতীক্ষিত সিদ্ধান্ত।

  • Related Posts

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশ্ন তুলেছেন, বিগত স্বৈরাচারের সময় যারা ‘গুপ্ত’ অবস্থায় লুকিয়ে ছিল, এখন তাদের মধ্যে থেকে স্বৈরাচারীরা দেশে অরাজকতা উসকে দিচ্ছে কি না। বিভ্রান্তি ছড়িয়ে কেউ…

    Continue reading
    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    দেশে চলমান জ্বালানি (বিদ্যুৎ-গ্যাস) সংকটে ব্যবসায়ীসহ সাধারণ মানুষের যে কষ্ট হচ্ছে, তার জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)…

    Continue reading

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প

    ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প

    আমি কাতারে বোমা হামলা করেছি: দম্ভের সঙ্গে বললেন নেতানিয়াহু

    আমি কাতারে বোমা হামলা করেছি: দম্ভের সঙ্গে বললেন নেতানিয়াহু

    কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে নিহত ২২

    কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে নিহত ২২

    গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

    গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

    জাতীয় দল থেকে অবসরের পর মেসির অ্যাসিস্ট, নাটকীয় ড্র মায়ামির

    জাতীয় দল থেকে অবসরের পর মেসির অ্যাসিস্ট, নাটকীয় ড্র মায়ামির

    বিশ্বসুন্দরীর মুকুট উঠল জোহেইরি মোলার মাথায়

    বিশ্বসুন্দরীর মুকুট উঠল জোহেইরি মোলার মাথায়

    নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি আমরা দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি আমরা দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি