বাঙালি হিসেবে লজ্জিত মিঠুন চক্রবর্তী

আরজি কর কাণ্ড নিয়ে উত্তাল পশ্চিমবঙ্গ। মৌমিতার উপর পাশবিক অত্যাচারের বিচারের দাবি এখন ভারতের রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পতনের দিকে ধাবিত হয়েছে। সাধারণ জনতার পাশাপাশি এই আন্দোলনে যোগ দিচ্ছেন টালিগঞ্জের অনকে তারকাও।

অবশেষে নীরবতা ভাঙলেন বাংলার ফাটাকেষ্ট’খ্যাত তারকা মিঠুন চক্রবর্তী। সরব হয়ে তিনি একহাত নিলেন রাজ্য সরকারকে।

আরজি কর কাণ্ড নিয়ে এদিন পথে নেমেছিলেন টলিউডের কলাকুশলীরা। সামনে থেকে নেতৃত্ব দিতে দেখা যায় শুভশ্রী, শ্রাবন্তী, আবির, অঙ্কুশদের। আর এদিনই এতদিন পর এই বিষয়ে মৌনতা ভাঙলেন মিঠুন চক্রবর্তী। গোটা ঘটনার তীব্র বিরোধিতা করে মুখ খুলেছেন মহাগুরু।

মিঠুন চক্রবর্তী রবিবার আরজি কর নিয়ে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তাকে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগে বলতে শোনা যায়, ‌‘আমি অনেকদিন ধরে অনেক জায়গায় বলে এসেছি যে আগামী দিনে পশ্চিমবঙ্গের অবস্থা খুবই ভয়াবহ হয়ে উঠবে। বাঙালি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবার ক্ষমতা হারিয়ে ফেলেছি।’

বিজেপি নেতা এদিন একই সঙ্গে বলেন, ‘মৌমিতার পরিবারের প্রতি সম্পূর্ণ সহানুভূতি রইল আমার। আমার কাছে এখন সবথেকে বড় চাওয়া হল যারা এটার সঙ্গে যুক্ত তাদের যত দ্রুত সম্ভব চিহ্নিত করে গ্রেফতার করা হোক। শাস্তি দেওয়া হোক।’

প্রসঙ্গত, গত ৯ অগস্ট আরজি কর হাসপাতালের সেমিনার হল থেকে অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার করা হয় এক মহিলা চিকিৎসকের দেহ। প্রথমে আত্মহত্যা বলে দাগিয়ে দেওয়া হলেও পরে শরীরে আঘাতের চিহ্ন দেখে জানা যায় তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। আপাতত এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রিন্সিপালকেও। গোটা বিষয় নিয়ে উত্তাল হয়ে রয়েছে রাজ্য রাজনীতি। পথে নেমেছেন সাধারণ মানুষ।

  • Related Posts

    রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন, উত্তরসূরি নিয়ে জোর আলোচনা

    রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগির পদত্যাগ করতে পারেন—রাজনৈতিক অঙ্গনে এমন জল্পনা এখন জোরালো। সরকার ও ক্ষমতাসীন বিএনপির সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, শারীরিক অসুস্থতাকে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করা হতে পারে।…

    Continue reading
    শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার প্রস্তাব মোদী সরকারের

    দিল্লিতে মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’ (NEET)-এর প্রশ্নফাঁস ও সরকারের দুর্নীতির অভিযোগে আন্দোলনরত শিক্ষার্থী ও ককরোচ জনতা পার্টির (সিজেপি) সঙ্গে সংলাপে বসতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে মোদী সরকার। জানা গেছে, বৃহস্পতিবার…

    Continue reading

    রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন, উত্তরসূরি নিয়ে জোর আলোচনা

    রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন, উত্তরসূরি নিয়ে জোর আলোচনা

    শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার প্রস্তাব মোদী সরকারের

    শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার প্রস্তাব মোদী সরকারের

    ইসরায়েলকে স্বীকৃতির শর্তেই সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

    ইসরায়েলকে স্বীকৃতির শর্তেই সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

    দিল্লি থেকে বেঙ্গালুরু, ভারতজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ

    দিল্লি থেকে বেঙ্গালুরু, ভারতজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ

    দিল্লিতে নিজেদের দাবিতে অনড় বিক্ষোভকারীরা, ছাড়েননি রাজপথ

    দিল্লিতে নিজেদের দাবিতে অনড় বিক্ষোভকারীরা, ছাড়েননি রাজপথ

    একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

    একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

    সৌদি আরবের সঙ্গে ঐতিহাসিক পরমাণু চুক্তিতে অনুমোদন দিলেন ট্রাম্প

    সৌদি আরবের সঙ্গে ঐতিহাসিক পরমাণু চুক্তিতে অনুমোদন দিলেন ট্রাম্প

    যে কারণে ভারতের এবারের আন্দোলনকে ভয় পাচ্ছে মোদী সরকার

    যে কারণে ভারতের এবারের আন্দোলনকে ভয় পাচ্ছে মোদী সরকার

    ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব দেখতে চান ট্রাম্প

    ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব দেখতে চান ট্রাম্প