গার্লস ট্রিপের কাণ্ডকীর্তি, একফ্রেমে ধরা দিলেন নুসরাত-শ্রাবন্তী,স্বস্তিকা

এবার ‘গার্লস ট্রিপের’ গল্প সিনেমায় তুলে ধরবেন পরিচালক রাজর্ষি দে। সম্প্রতি কলকাতায় শুরু হয়েছে ‘ও মন ভ্রমণ’র শুটিং।প্রথমার্ধের শুটিং একপ্রস্থ সেরে এবার স্বস্তিকা মুখোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং নুসরাত জাহানকে নিয়ে থাইল্যান্ড উড়ে যাওয়ার পালা পরিচালকের। তার আগেই প্রকাশ্যে এসেছে তাদের লুক।

এ নিয়ে ‘ক্যাপ্টেন অফ দ্য শিপ’ রাজর্ষি দে দারুণ উচ্ছ্বসিত। ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ সিনেমার পর বলিউডে প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফদের নিয়ে একটা গার্লস ট্রিপের সিনেমা তৈরি করতে চেয়েছিলেন ফারহান আখতার। সেই বন্ধুত্বযাপনের গল্প পর্দায় দেখার জন্য অনেকেই অপেক্ষায় ছিলেন, কিন্তু সেই কাজ এখনও হয়নি। তবে ফারহান না পারলেও টলিউড পরিচালক রাজর্ষি দে কিন্তু শুরু করেছেন।

শ্রাবন্তী, স্বস্তিকা, নুসরাতদের নিয়ে প্রায় একই বিষয়ে সিনেমার শুটিং শুরু করে ফেলেছেন। কোন মন্ত্রবলে টলিপাড়ার প্রথমসারির তিন নায়িকাকে একফ্রেমে ধরতে পারলেন? সংবাদমাধ্যমের কাছে রাজর্ষি জানিয়েছেন, বাংলার নায়িকাদের মধ্যে অহং বোধ নেই। এমনকী ‘ও মন ভ্রমণ’র শুটিং শুরু করার আগে শ্রাবন্তী, স্বস্তিকা এবং নুসরাতরা নাকি একসঙ্গে বসেছিলেন শুধুমাত্র বন্ধুত্ব ঝালিয়ে নেওয়ার জন্য। যাতে শুটিংয়ের সময়ে কোনও অসুবিধা না হয়।

স্বস্তিকা মুখোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং নুসরাত জাহানের পাশাপাশি ‘ও মন ভ্রমণ’ সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অনন্যা বন্দ্যোপাধ্যায়। খলনায়িকার ভূমিকায় দেখা যাবে তাকে। এছাড়াও রয়েছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, জুন মালিয়া, সায়ন্তনী গুহঠাকুরতারা।

বলিউডের শাহিলকেও দেখা যাবে এই সিনেমায়। সব মিলিয়ে তিন বান্ধবীর ভ্রমণ আখ্যা যে দারুণ হতে চলেছে, তা বলাই বাহুল্য। সব ঠিক থাকলে, আগামী বছর মুক্তি পাবে ‘ও মন ভ্রমণ’।

  • Related Posts

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৬ জুলাই) উদ্‌যাপিত হতে যাওয়া ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষে রোববার (৫ জুলাই)…

    Continue reading
    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রায় ৯০ মিনিট ধরে এক টেলিফোন আলাপে কথা বলেছেন। যেখানে মার্কিন নেতা আবারও ইউক্রেন যুদ্ধ শেষ করতে…

    Continue reading

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু

    শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড

    শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড

    ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে

    ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে

    তিন সন্তান সঙ্গে নিয়ে বিয়ে করলেন আমির খান

    তিন সন্তান সঙ্গে নিয়ে বিয়ে করলেন আমির খান

    সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিশুদের শিক্ষা সফর

    সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিশুদের শিক্ষা সফর

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের