ইতালিতে ভিসা আটকে যাওয়া বাংলাদেশিদের জন্য সুখবর

দালাল চক্রের কারণে ইতালিতে বসবাসরত যেসব বাংলাদেশির ভিসা আটকে দেয়া হয়েছিল, তাদের পুনরায় ভিসা দিতে সম্মত হয়েছে দেশটির সরকার। গত কয়েক মাসের এই ভোগান্তির জন্য ভুয়া দালালদের দায়ী করছেন প্রবাসীরা।

জীবনযাত্রার মানোন্নয়নের আশায় অনেক বাংলাদেশি পাড়ি জমান ইতালিতে। তবে, বৈধ উপায়ে ইতালিতে যাওয়ার সুযোগ পান না অনেকেই। বেছে নেন অবৈধ পথ। অনেকেই নিজের সর্বস্ব তুলে দেন দালালদের হাতে। 

এই সুযোগ কাজে লাগিয়ে ভুয়া ভিসার অনুমতিপত্র বাংলাদেশিদের হাতে ধরিয়ে দিয়ে এসব অর্থ হাতিয়ে নেয় তারা। 

এমন অবস্থায় ভুয়া ভিসা রোধ করতে ঢাকায় ইতালীয় দূতাবাস বাংলাদেশিদের ভিসা দেয়া স্থগিত করে। পাসপোর্ট ফেরত দেয়ার সিদ্ধান্তও জানায় তারা। 

এ ঘটনার পর রোম দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করে। বৈঠকে দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশকে ভিসা দেয়ার আশ্বাস দেয় ইতালি সরকার।

ভিসা কার্যক্রম তদারকিতে দুজন কর্মকর্তাকে ঢাকায় পাঠানো হয়েছে বলেও জানান রাষ্ট্রদূত এটিএম রফিকুল হক। 

ইতালির শ্রমিক সংকট নিরসনে মেলোনি সরকার ২০২৩-২৫ সালে তিন বছর মেয়াদের স্পন্সর ভিসা দেয়ার জন্য আইন অনুমোদন করে। ওই আইনে ৪ লাখ ৫২ হাজার শ্রমিক আসবে ইতালিতে। ২০২৫ সালের কোটায় এক লাখ ৮১ হাজার শ্রমিক আনার প্রক্রিয়া চলছে। চলতি মাসের ৩০ তারিখ পর্যন্ত প্রাক-আবেদন ফরম পূরণ করা যাবে। আর এই আবেদনগুলোর ‘ক্লিক ডে’ অনুষ্ঠিত হবে আগামী বছরের ৫, ৭ এবং ১২ ফেব্রুয়ারি।

  • Related Posts

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৬ জুলাই) উদ্‌যাপিত হতে যাওয়া ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষে রোববার (৫ জুলাই)…

    Continue reading
    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রায় ৯০ মিনিট ধরে এক টেলিফোন আলাপে কথা বলেছেন। যেখানে মার্কিন নেতা আবারও ইউক্রেন যুদ্ধ শেষ করতে…

    Continue reading

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু

    শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড

    শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড

    ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে

    ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে

    তিন সন্তান সঙ্গে নিয়ে বিয়ে করলেন আমির খান

    তিন সন্তান সঙ্গে নিয়ে বিয়ে করলেন আমির খান

    সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিশুদের শিক্ষা সফর

    সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিশুদের শিক্ষা সফর

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের