জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

জাপানে আবার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এবার কেঁপে উঠল দেশটির কোশিমা অঞ্চল। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। খবর আনাদোলু এজেন্সির।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপের বরাতে প্রতিবেদনে বলা হয়, রোববার (১৭ নভেম্বর) স্থানীয় সময় রাত ৯টা ১৬ মিনিটে জাপানের কোশিমা অঞ্চলে ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

ভূমিকম্পটি কেন্দ্রস্থলের নিচে ৭০.৬ কিলোমিটার (৪৩.৮ মাইল) মধ্যবর্তী গভীরতায় আঘাত হানে। তবে ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

প্রাথমিক তথ্য অনুসারে, ভূমিকম্পটি সম্ভবত কেন্দ্রস্থলের কাছাকাছি অনেকে অনুভব করেছেন। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে গত আগস্প মাসে জাপানের দক্ষিণ উপকূলে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পরই সুনামি সতর্কতা জারি করা হয়।

ওই ভূমিকম্পের পর দেশটির কর্তৃপক্ষ এক সতর্কতা জারি করে জানায়, ভবিষ্যতে ‘বড় ধরনের ভূমিকম্প’ হওয়ার ঝুঁকি বেড়েছে। সেই সঙ্গে জনগণকে আতঙ্কিত না হয়ে নিজ নিজ জায়গায় থেকে ভূমিকম্পের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানায়।

চলতি বছরের ১ জানুয়ারি জাপানের উত্তর-মধ্য অঞ্চল নোটোতে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ২৪০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়। 

  • Related Posts

    মেলবোর্নের উৎসবে একসঙ্গে বাংলাদেশের তিন সিনেমা

    অস্ট্রেলিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন (IFFM)-এর ১৭তম আসরে এবার উজ্জ্বল উপস্থিতি থাকছে বাংলাদেশের। আগামী ১৩ থেকে ২৩ আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া এই উৎসবে বাংলাদেশের তিনটি চলচ্চিত্র নির্বাচিত…

    Continue reading
    উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণকে সমান গুরুত্ব দিয়ে দেশ গড়া সরকারের লক্ষ্য প্রধানমন্ত্রী

    ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনকে ধারণ করে একটি সবুজ, জলবায়ু-সহনশীল, পরিবেশবান্ধব ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণকে সমান গুরুত্ব…

    Continue reading

    মেলবোর্নের উৎসবে একসঙ্গে বাংলাদেশের তিন সিনেমা

    মেলবোর্নের উৎসবে একসঙ্গে বাংলাদেশের তিন সিনেমা

    উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণকে সমান গুরুত্ব দিয়ে দেশ গড়া সরকারের লক্ষ্য প্রধানমন্ত্রী

    উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণকে সমান গুরুত্ব দিয়ে দেশ গড়া সরকারের লক্ষ্য প্রধানমন্ত্রী

    বাংলাদেশ তার পুলিশ ইউনিটকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলেছে স্বরাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশ তার পুলিশ ইউনিটকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলেছে স্বরাষ্ট্রমন্ত্রী

    ন্যাটো সম্মেলনে গ্রিনল্যান্ড বিতর্ক, ট্রাম্পকে কড়া বার্তা ইউরোপের

    ন্যাটো সম্মেলনে গ্রিনল্যান্ড বিতর্ক, ট্রাম্পকে কড়া বার্তা ইউরোপের

    ইরানজুড়ে বিস্ফোরণ, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু

    ইরানজুড়ে বিস্ফোরণ, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু

    মরেও যেতে পারি, ইরানের নাম্বার ওয়ান টার্গেট আমি: ট্রাম্প

    মরেও যেতে পারি, ইরানের নাম্বার ওয়ান টার্গেট আমি: ট্রাম্প

    বান্দরবানে বন্যার্তদের পাশে বিজিবি, শতাধিক পর্যটককে নিরাপদে উদ্ধার

    বান্দরবানে বন্যার্তদের পাশে বিজিবি, শতাধিক পর্যটককে নিরাপদে উদ্ধার

    কুমিল্লায় কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ২

    কুমিল্লায় কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ২

    মিশরের সঙ্গে ডাকাতি হয়েছে: নিউইয়র্ক মেয়র

    মিশরের সঙ্গে ডাকাতি হয়েছে: নিউইয়র্ক মেয়র

    ফ্রান্স-মরক্কো ম্যাচ ঘিরে সহিংসতা এড়াতে সর্বোচ্চ সতর্কতায় প্যারিস

    ফ্রান্স-মরক্কো ম্যাচ ঘিরে সহিংসতা এড়াতে সর্বোচ্চ সতর্কতায় প্যারিস