মালদ্বীপকে ২-১ গোলে হারাল বাংলাদেশ

২০২৪ সালটা মোটেও ভালো কাটেনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। ৭ ম্যাচের ৬টিতেই হারের মুখ দেখেছে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। তবে ফিফা উইন্ডোতে মালদ্বীপের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ঠিকই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। 

১-১ সমতায় প্রথমার্ধ শেষে করা লাল-সবুজের প্রতিনিধিরা এগিয়ে যায় দ্বিতীয়ার্ধেই। শেষমেশ ২-১ ব্যবধানেই জয় নিশ্চিত করে বাংলাদেশ। মালদ্বীপের হয়ে আলি ফাসির ও বাংলাদেশের হয়ে মজিবুর রহমান জনি গোল করেছেন। 

শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যেতে পারত বাংলাদেশ। তবে ডানপ্রান্ত দিয়ে রাকিব ক্রস করলেও তা নিয়ন্ত্রণে নিতে পারেননি ফাহিম। পঞ্চম মিনিটে ডি-বক্সের ভেতর ফয়সালের ক্রসে ঠিকঠাক হেড করতে পারেননি রাকিব।

১৪তম মিনিটে প্রথমবারের মতো সংঘবদ্ধ আক্রমণ করে মালদ্বীপ। তবে লাফিয়ে উঠে তা প্রতিহত করেন গোলরক্ষক মিতুল মারমা। ১৯তম মিনিটে মালদ্বীপের আলি ফাসির জোরালো শট করেন। তবে শটটি বারের ওপর দিয়ে চলে যায়।

অবশ্য গোলের জন্য খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি মালদ্বীপকে। ম্যাচের ২৩তম মিনিটে তপু বর্মণের ভুল পাসের সুবাদে বল পেয়ে যান আলি ফাসির। ডি-বক্সে ঢুকে গড়ানো শটে বল জালে জড়ান। তার এই গোলেই ১-০ গোলে পিছিয়ে যায় বাংলাদেশ। 

এরপর ম্যাচের ৪০তম মিনিটে আরও একটি সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে মালদ্বীপের গোলরক্ষকের দৃঢ়তায় হতাশ হতে হয় স্বাগতিক দলকে।

কে জানত নাটকীয়তার তখনও বাকি। ম্যাচের ৪৩তম তম মিনিটে ডি-বক্সের কিছুটা দূর থেকে অবিশ্বাস্য শটে দলকে এগিয়ে নেন মজিবুর রহমান জনি। তার গোলে সমতায় ফেরে বাংলাদেশ। 

  • Related Posts

    ‘পিকি ব্লাইন্ডার্স’ খ্যাত অভিনেতা স্যাম নিল মারা গেছেন

    বিশ্বখ্যাত ‘জুরাসিক পার্ক’ সিনেমা ও জনপ্রিয় ড্রামা সিরিজ ‘পিকি ব্লাইন্ডার্স’-এর প্রশংসিত অভিনেতা স্যাম নিল মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার (১৩ জুলাই)…

    Continue reading
    এক বিলিয়ন ডলারের মাইলফলক ছুঁয়ে ইতিহাস গড়ল ‘মাইকেল’

    পপ সম্রাট মাইকেল জ্যাকসনের জীবনভিত্তিক চলচ্চিত্র ‘মাইকেল’ বিশ্বব্যাপী বক্স অফিসে ১০০ কোটি ডলার আয়ের মাইলফলক স্পর্শ করেছে। এর মধ্য দিয়ে এটি ইতিহাসের প্রথম জীবনীভিত্তিক (বায়োপিক) চলচ্চিত্র হিসেবে এক বিলিয়ন ডলার…

    Continue reading

    ‘পিকি ব্লাইন্ডার্স’ খ্যাত অভিনেতা স্যাম নিল মারা গেছেন

    ‘পিকি ব্লাইন্ডার্স’ খ্যাত অভিনেতা স্যাম নিল মারা গেছেন

    এক বিলিয়ন ডলারের মাইলফলক ছুঁয়ে ইতিহাস গড়ল ‘মাইকেল’

    এক বিলিয়ন ডলারের মাইলফলক ছুঁয়ে ইতিহাস গড়ল ‘মাইকেল’

    চলে গেলেন দক্ষিণ ভারতের ‘নাইটিঙ্গেল’

    চলে গেলেন দক্ষিণ ভারতের ‘নাইটিঙ্গেল’

    বন্যার্তদের পাশে তৌসিফ মাহবুব, দিলেন আর্থিক সহায়তা

    বন্যার্তদের পাশে তৌসিফ মাহবুব, দিলেন আর্থিক সহায়তা

    ফ্রাঙ্কফুর্টে নারী উদ্যোক্তাদের দেশীয় পণ্যের পসরায় জমজমাট ঋতুরঙ্গ মেলা

    ফ্রাঙ্কফুর্টে নারী উদ্যোক্তাদের দেশীয় পণ্যের পসরায় জমজমাট ঋতুরঙ্গ মেলা

    যুক্তরাষ্ট্রে বেকার ভাতার আবেদনের সংখ্যা সামান্য কমেছে

    যুক্তরাষ্ট্রে বেকার ভাতার আবেদনের সংখ্যা সামান্য কমেছে

    ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী

    ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী

    টানা বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, ভোগান্তিতে কর্মজীবীরা

    টানা বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, ভোগান্তিতে কর্মজীবীরা

    ইরানের সঙ্গে আলোচনায় রাজি, তবে যুদ্ধবিরতি শেষ: ট্রাম্প

    ইরানের সঙ্গে আলোচনায় রাজি, তবে যুদ্ধবিরতি শেষ: ট্রাম্প

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি