বলিউড তারকা রণদীপ হুডার ঘোড়াপ্রীতির কারণ কী

অনেক বলিউড তারকাই বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে ক্রিকেট দল কিনেছেন। তবে রণদীপ হুডা কিনেছিলেন পোলো টিম রয়্যাল রুস্টার্স। কেবল দল কেনাই নয়, রণদীপ হুডার ঘোড়া নিয়ে আগে থেকেই আলাদা আগ্রহ আছে।

ঘোড়া থেকে পড়ে বহুবার আহত হয়েছেন। তবু কখনো তিনি ঘোড়ায় চড়া ছাড়েন না। শুটিংয়ের বাইরে তাঁর সবচেয়ে প্রিয় কাজগুলোর এটি একটি। ‘যখন আমার জীবনে কোনো কিছুই কাজ করে না, হতাশ থাকি; আস্তাবলে ফিরে যাই। নতুন করে প্রেরণা খুঁজে পাই।’ ঘোড়াপ্রীতি নিয়ে এভাবেই বম্বে টাইমসকে বলেছিলেন রণদীপ।

রণদীপ আরও বলেন, ‘ঘোড়া চালানোর সময় নিজেকে সবচেয়ে স্বাধীন মনে হয়। বছরের পর বছর ধরে ঘোড়াগুলো আমার পরিবারের সদস্য হয়ে উঠেছে।’

তবে রণদীপের এই ঘোড়াপ্রীতির পেছনে আছে শৈশবের একটি ঘটনা। রণদীপ যখন ছোট, তখন তিনি প্রেক্ষাগৃহে দেখেছিলেন, সার্জিও লিওনির ‘দ্য গুড, দ্য ব্যাড অ্যান্ড দ্য আগলি’ সিনেমাটি। এরপর থেকেই ঘোড়া নিয়ে প্রবল আগ্রহ তাঁর।

গত কয়েক বছরে নানা ধরনের বৈচিত্র্যময় চরিত্রে দেখা গেছে রণদীপকে। তিনি যেমন নেটফ্লিক্সের ‘এক্সট্র্যাকশন’ করেছেন, তেমনই আবার সালমান খানের সঙ্গে ‘রাধে’ সিনেমাতেও দেখা গেছে। তবে চলতি বছর তিনি চমকে দিয়েছেন ‘স্বতন্ত্র বীর সাভরকর’ ছবিটি দিয়ে।

এই ছবিতে অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করেছেন রণদীপ। একই সঙ্গে তিনি সামলেছেন চিত্রনাট্য লেখা ও প্রযোজনার দায়িত্বও।

  • Related Posts

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    রাজধানীর মতিঝিলে বঙ্গভবনের সামনের রাস্তায় মুরগিবাহী একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ…

    Continue reading
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত ‌‘খুব শিগগির’ শেষ হতে পারে। যদিও এই সপ্তাহে এটি শেষ হবে না। খবর…

    Continue reading

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প