মালয়েশিয়ার জোহর রাজ্যের ফার্নিচার কারখানার হোস্টেলে সংঘর্ষে এক মিয়ানমার নাগরিক নিহত

মালয়েশিয়ার জোহর রাজ্যের মুয়ারের বাকরির একটি ফার্নিচার কারখানার শ্রমিক হোস্টেলে একদল বিদেশি শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক মিয়ানমারের নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় বাংলাদেশিসহ গুরুত্বর আহত হয়েছেন আরও অন্তত দুইজন।

মঙ্গলবার (১২ নভেম্বর) জোহর রাজ্যের মুয়ারের বাকরির একটি ফার্নিচার কারখানার শ্রমিক হোস্টেলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে মুয়ার জেলা পুলিশ প্রধান সহকারী কমিশনার রাইজ মুখলিজ আজমান আজিজ।

সংঘর্ষে জড়িত থাকার সন্দেহে পুলিশ চার মিয়ানমার নাগরিককে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়ারদের সবার বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে।

আহতদের মধ্যে এক বাংলাদেশি শ্রমিক স্থানীয় সুলতানাহ ফাতিমা স্পেশালিস্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপর আহতের নাম ও পরিচয় জানা যায়নি।

পলাতক আরেক সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজে বের করার জন্য অভিযান সক্রিয়ভাবে চালানো হচ্ছে এবং হোস্টেলে সংঘর্ষের কারণ এখনও তদন্তাধীন রয়েছে বলেও জানায় পুলিশ।

দণ্ডবিধির ৩০২ ধারা ও দণ্ডবিধির ৩২৪ ধারায় তদন্তে সহায়তার জন্য ওই চারজনকে সাত দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

  • Related Posts

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপান সরকারের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। সচিবালয়ে…

    Continue reading
    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জয় হলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত ও বড় আকারে কমে যাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর