নান্দাইলে বাসের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ২

ময়মনসিংহের নান্দাইলে বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন একজন। গতকাল শনিবার রাতে নান্দাইল পৌরসভার সমূর্ত্ত জাহান মহিলা কলেজের পাশে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন নান্দাইল উপজেলা সদর ইউনিয়নের রামেরকান্দা গ্রামের রহমত উল্লাহ (৪৫) ও ঝালুয়া মধ্যপাড়া গ্রামের হাবিবুল্লাহ (২২)। নিহত রহমত উল্লাহ অটোরিকশাটির চালক। আর যাত্রী ছিলেন হাবিবুল্লাহ। গুরুতর আহত ব্যক্তির নাম মো. নেজামুল ইসলাম। তিনি নান্দাইল পাইলট উচ্চবিদ্যালয়ের কম্পিউটার অপারেটর।

মো. জহিরুল ইসলাম নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, তিনি গতকাল রাত সোয়া ৯টার দিকে একটি অটোরিকশায় ঝালুয়ার দিকে যাচ্ছিলেন। এ সময় দেখতে পান ময়মনসিংহের দিক থেকে আসা একটি বাস অন্য একটি পরিবহনকে পাশ কাটিয়ে লেন পরিবর্তন করে সামনের একটি অটোরিকশায় ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি যাত্রীসহ সড়কের পাশে ছিটকে পড়ে দুমড়েমুচড়ে যায়।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রচণ্ড শব্দ শুনে আশপাশে অবস্থান করা কয়েকজন ঘটনাস্থলে এসে দেখেন অন্ধকারে রক্তাক্ত অবস্থায় তিনজন সড়কে পড়ে কাতরাচ্ছেন। মুঠোফোনের আলো জ্বালিয়ে আহত তিনজনকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে অ্যাম্বুলেন্সে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে অটোরিকশাচালক রহমত উল্লাহ ও যাত্রী হাবিবুল্লাহ মারা যান। আর আহত মো. নেজামুল ইসলামকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার সময় মোটরসাইকেল নিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন মো. রাসেল মিয়া (৩৫) নামের এক যুবক। তিনি সামান্য আহত হয়ে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছেন। দুর্ঘটনার পর সড়কে যানজট দেখা দিলে স্থানীয় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা এসে পরিস্থিতি স্বাভাবিক করেন।

দুর্ঘটনায় দুজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খোরশেদুল আলম। তিনি বলেন, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প