মালয়েশিয়ায় সুদের কারবার করায় ৬ বাংলাদেশি গ্রেফতার

মালয়েশিয়ার জোহর রাজ্যের মুয়ার জেলায় অবৈধভাবে সুদের কারবার করায় ৬ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে তাদের কাছে জব্দ করা হয়েছে পৌনে ২ লাখ রিঙ্গিত।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) এক বিবৃতিতে ছয় বাংলাদেশিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন মুয়ার জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার রাইজ মুখলিজ আজমান আজিজ। 

বিবৃতিতে বলা হয়, গত বুধবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে মুয়ার শহরের বিভিন্ন এলাকা থেকে সুদের কারবারি সিন্ডিকেটের সদস্য ছয় বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। 

সে সময় তাদের কাছ থেকে নগদ ১ লাখ ৭৬ হাজার ২৫০ মালয়েশিয়ান রিঙ্গিত জব্দ করা হয়। এছাড়া সাতটি মোবাইল ফোন, হাত ব্যাগ ও ১৮৭টি এটিএম কার্ডসহ আরও বেশকিছু সরঞ্জামাদি জব্দ করা হয়।

গ্রেফতার বাংলাদেশিদের পরিচয় প্রকাশ করা হয়নি। শুধুমাত্র জানানো হয়েছে, তাদের বয়স ২৬ থেকে ৪০ বছরের মধ্যে। 

মুয়ার জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার বলেন, একটি সুদের কারবারি সিন্ডিকেট বাংলাদেশিদের টার্গেট করে উচ্চ সুদে রিঙ্গিত ধার দিয়ে আসছিলেন। ঋণ পরিশোধ না করা পর্যন্ত গ্রহীতাদের এটিএম কার্ড জিম্মায় রাখতেন।

গ্রেফতারের পর আরও তদন্তের জন্য তাদের পুলিশি হেফাজতে নেয়া হয়েছে এবং ১৯৫১ সালের ঋণদাতা আইনের ধারা ৫(২)-এর অধীনে মামলা রুজু করা হয়েছে।

ওই পুলিশ কর্মকর্তা জানান, দোষী সাব্যস্ত হলে তাদের জনপ্রতি আড়াই লাখ রিঙ্গিত থেকে ১০ লাখ রিঙ্গিত জরিমানা অথবা পাঁচ বছরের কারাদণ্ড বা উভয় দণ্ড হতে পারে।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী