বাংলাদেশি পর্যটকশূন্য কলকাতার নিউমার্কেট, দ্রুতই সব ঠিক হওয়ার আশা

চলতি বছরের ৫ আগষ্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের পর ভারত-বাংলাদেশের সম্পর্ক ঠেকেছে তলানিতে। এর মধ্যেই ভিসা কার্যক্রম সীমিত করে ভারত সরকার। চিকিৎসা ভিসা ছাড়া অন্যান্য ভিসায় বন্ধ রয়েছে ভারত ভ্রমণ। কার্যক্রম সীমিত করার আগে যারা ভিসা নিয়ে ছিলেন, শুধু তারাই এখন ভারতে যাওয়ার অনুমতি পাচ্ছেন। আর এর চরম প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গের ব্যবসাখাতে। বাংলাদেশি পর্যটকের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় উদ্বিগ্ন স্থানীয় ব্যবসায়ীরা।

মার্কুইস স্ট্রিটের ব্যবসায়ী আকরাম হোসেন সরদার জানিয়েছেন, বাংলাদেশি পর্যটকদের অভাবে ৩-৪ মাস ধরে মার্কুইস স্ট্রিট পুরো ফাঁকা। ভিসা সমস্যার কারণে বাংলাদেশ থেকে কোনো পর্যটক এখানে সেভাবে আসতে পারছে না। ফলে আমাদের দোকান ভাড়া মেটানোটাই খুব কষ্টকর হয়ে উঠেছে। আমরা চাই, অতি শিগগির দুই দেশের সমস্যার সমাধান হয়ে ভিসা চালু হয়ে যাক।

কলকাতায় চিকিৎসা করতে এসে বাংলাদেশের রাজধানী ঢাকার বাসিন্দা বাদল সরদার বলেন, আমার ভিসা আগেই করা ছিল। আমি এখানে চিকিৎসা করাতে এসেছি। আমি জানি, ভারত ভারতের অবস্থানে রয়েছে ও বাংলাদেশের অবস্থানে রয়েছে বাংলাদেশ। এক দেশের ক্ষতি করে আরেক দেশের উপকার কোনো দিনও হয় না।

তিনি আরও বলেন, অনেকেই মনে করে, ভারত বাংলাদেশের ক্ষতি করবে। কী ক্ষতি করবে? বাংলাদেশের ক্ষতি করার কী আছে। আমরা যদি আমাদের দেশ নিয়ে চক্রান্ত করি, তাহলে আমাদেরই ক্ষতি হবে। বাংলাদেশকে সোনার বাংলায় রুপ দিতে হলে আমাদেরই কাজ করতে হবে।

চলতি বছর প্রতিবেশি দুই রাষ্ট্রের নীতিতে কিছুটা কড়াকড়ি আরোপ করা হলেও কলকাতার ব্যবসায়ীদের আশা, অচিরেই সব সমস্যার সমাধান হবে। ফলে আবারও বাংলাদেশিদের উপস্থিতিতে মুখর হয়ে উঠবে কলকাতার এক টুকরো বাংলাদেশ নামে পরিচিত নিউমার্কেট চত্বর।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী