সুইডেনে বন্দুকধারীর হামলায় নিহত ৩

সুইডেনের উপসালা শহরে বন্দুকধারীর হামলায় তিনজন নিহত হয়েছে। স্থানীয় পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, উপসালা শহরের কেন্দ্রে অবস্থিত ভাকসালা স্কোয়ারে একটি সেলুনে ওই হামলার ঘটনা ঘটেছে। খবর বিবিসির। 

বন্দুকধারী হামলার পরপরই একটি স্কুটারে করে পালিয়ে যান। এক প্রতিবেদনে জানানো হয়েছে, হামলাকারীকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি।

এই ঘটনার পর বিশাল এলাকা ঘিরে রেখেছে পুলিশ। এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। সুইডেনে ওয়ালপুরগিস বসন্ত উৎসবের প্রাক্কালেই এই হামলার ঘটলো। রাজধানী স্টকহোমের উত্তরে অবস্থিত ওই শহরে হামলার পর পরই লোকজন রাস্তায় নেমে আসে। ওই এলাকায় বেশ কিছু বিশ্ববিদ্যালয় অবস্থিত।

এক প্রত্যক্ষদর্শী সুইডেনের টিভি৪ চ্যানেলকে বলেন, সবকিছু খুব দ্রুত ঘটেছে। অপর একজন জানান, তিনি বাড়িতে রান্না করছিলেন। সে সময় তিনি দুবার আতশবাজির মতো শব্দ শুনতে পেয়েছেন। এরপরেই তিনি রাস্তায় বেরিয়ে আসেন।

ওই ব্যক্তি জানান, তিনি খুব ভীত এবং আতঙ্কিত হয়ে পড়েন। এর কিছুক্ষণ পরই পুলিশ এবং অ্যাম্বুলেন্স রাস্তা বন্ধ করে লোকজনকে সরে যেতে বলে।

পুলিশের মুখপাত্র ম্যাগনাস জ্যানসন ক্লারিন টিভি৪ কে বলেন, বন্দুকধারীকে খুঁজে বের করার জন্য ব্যাপক প্রচেষ্টা চলছে। অনুসন্ধান কাজে পুলিশের একটি হেলিকপ্টারও মোতায়েন করা হয়েছে।

তিনি জানান, অপরাধী যেন পালিয়ে যেতে না পারে সেজন্য ওই এলাকায় বেশ কিছু সময় ট্রেন পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু এখন আবার চালু করা হয়েছে। পুলিশ কর্মকর্তারা আরও তথ্য সংগ্রহের জন্য বাড়ি বাড়ি গিয়ে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছেন।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!