সাভারে ভেজাল শিশুখাদ্য তৈরির কারখানা, যা বলল ভোক্তা অধিদফতর

সাভারে ভেজাল শিশুখাদ্য তৈরির কারখানার সন্ধান পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সেখানে অভিযান শেষে প্রতিষ্ঠানটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ও দুই লাখ টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে হেমায়েতপুরের নন্দনখালি হলমার্ক হাউজিংয়ের ভিতরে সাভারের ভোক্তা অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল জব্বারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, সাভারে একটি অনুমোদনহীন শিশুখাদ্য তৈরি কারখানায় এ অভিযান চালানো হয়। লস্কর হাফিজ মালিকানাধীন ফরচুন ফুড ইন্ডাস্ট্রি নামে ওই কারখানাটিতে কোল ড্রিংকস, চকলেট, লিচি, পুডিংসহ ৯ ধরনের শিশুখাদ্য তৈরি করা হতো। অভিযানের খবর পেয়ে কর্মকর্তা কর্মচারীরা কারখানা থেকে সরে পড়লে মূলফটকের তালা ভেঙে প্রবেশ করে ভোক্তা অধিদফতর।

এ বিষয়ে ভোক্তা অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল জব্বার বলেন, ‘দীর্ঘদিন ধরে ওই কারখানাটি অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদনহীন শিশুখাদ্য তৈরি করে আসছিল। অবৈধ শিশুখাদ্য তৈরি, মোড়কে ভিন্ন ভিন্ন ঠিকানা ব্যবহার, বিএসটিআই অনুমোদন না থাকা ও ল্যাব টেকনিশিয়ান না থাকায় দুই লাখ টাকা জরিমানা ও অনুমোদন পাওয়ার আগ পর্যন্ত কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়েছে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প