ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে নিহত ১০, বাড়িঘরে আগুন

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে লাকি-লাকি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। রোববার (৩ নভেম্বর) মধ্যরাতের পর দেশটির ফ্লোরেস দ্বীপে অবস্থিত ১ হাজার ৭০৩ মিটার উঁচু মাউন্ট লেওটোবি লাকি-লাকি আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হয়। এতে আশপাশের কয়েকটি গ্রামে আগুন ছড়িয়ে পড়ে এবং বেশ কয়েকটি বাড়ি পুড়ে যায়।

দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা বিএনপিবির মুখপাত্র আবদুল মুহারি এক সংবাদ সম্মেলনে মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, এই অগ্ন্যুৎপাতে অন্তত ১০ হাজার ২৯৫ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখনো মানুষজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার কাজ চলছে।

অগ্নুৎপাতের পর মাউন্ট লেওটোবির সতর্কতা স্তর সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করেছে ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি সংস্থা। পাশাপাশি, নিষিদ্ধ অঞ্চলের সীমা সাত কিলোমিটার পর্যন্ত প্রসারিত করা হয়েছে।

সংস্থাটি জানায়, ওয়ুলাঙ্গিতাং জেলায় প্রায় ১০ হাজার মানুষ এই অগ্ন্যুৎপাতের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলুলেরা, নাওকোটে, হকেং জয়া, ক্লাটানলো, বোরু ও বোরু কেদাং গ্রামের বাসিন্দারা তাদের আতঙ্কের অভিজ্ঞতা বর্ণনা করেছেন।

বিবৃতিতে জানানো হয়, আগ্নেয়গিরি থেকে ছুটে আসা আগুনে বেশ কয়েকটি কাঠের বাড়ি পুড়ে যায় এবং বেশ কয়েকটি স্থান ছাইয়ে ঢেকে গেছে।
বিএনপিবি সতর্ক করে বলেছে, প্রবল বৃষ্টির কারণে লাভা স্রোতের আশঙ্কা রয়েছে। ছাই থেকে সুরক্ষা পেতে স্থানীয় বাসিন্দাদের মাস্ক পরার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’-এর অংশ হওয়ায় ইন্দোনেশিয়ায় প্রায়ই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ও ভূমিকম্পের ঘটনা ঘটে। গত বছরের ডিসেম্বরে পশ্চিম সুমাত্রার মাউন্ট মারাপির অগ্ন্যুৎপাতে ২৪ জনের মৃত্যু হয়েছিল। চলতি বছরের মে মাসে সেখানে বৃষ্টির কারণে সৃষ্ট লাভা স্রোতে প্রায় ৬০ জনের প্রাণহানি ঘটে।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স