মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে দূতাবাসের পাসপোর্ট সেবা

মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে পাসপোর্ট ও কনস্যুলার সেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন। জরুরি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে হাইকমিশন।

হাইকমিশন জানায়, সর্বোচ্চ সেবা দিতে মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সুবিধার জন্য, বিশেষ ব্যবস্থাপনায় মে ও জুন, ২০২৫ মাসে ই-পাসপোর্ট আবেদন গ্রহণ, হাতে হাতে পাসপোর্ট ডেলিভারি সার্ভিসসহ অন্যান্য সেবা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

পাসপোর্ট সংক্রান্ত সেবাটি গ্রহণ করতে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া বাধ্যতামূলক এবং অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে পাসপোর্ট গ্রহণের তারিখ, সময় ও স্থান পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে অবহিত করা হবে।

জহুর বাহরু, পেনাং, মেলাকা প্রদেশে প্রাথমিকভাবে সেবাদানের সম্ভাব্য তারিখ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। জহুর বাহরুতে ১০ ও ১১ মে, পেনাং ১৭ ও ১৮ মে, জহুর বাহরু ২৪ ও ২৫ মে, মেলাকা ৩১ মে ও ১ জুন, জহুর বাহরু ১৪ ও ১৫ জুন মালয়েশিয়ার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সেবা দেওয়া হবে।

অনিবার্য কারণ বশত: এ কর্মসূচির স্থান, বা তারিখ পরিবর্তন হলে তা বিজ্ঞপ্তির মাধ্যমে অবহিত করা হবে বলেও জানিয়েছে হাইকমিশন। এছাড়াও প্রয়োজনে হাইকমিশনের Telephone (PABX) +60326040946/48/49, Fax: +60326040934 & 2604 0935 E-mail: [email protected] Website: www.kualalumpur.mofa.gov.bd যোগাযোগ করতে বলা হয়েছে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!