উমর আমিনের বিশাল সেঞ্চুরিতে চাপা পড়েছে মুশফিক-বিজয়রা

প্রথমদিন টস জিতে ব্যাট করতে নেমে মাহমুদুল হাসান জয় একপ্রান্ত আগলে ব্যাট করলেও অন্যপ্রান্তে একের পর এক উইকেট পড়েছে। যার ফলে ইসলামাবাদ ক্লাব ক্রিকেট গ্রাউন্ডে শুরু হওয়া প্রথম চার দিনের ম্যাচের প্রথম দিনে ৪৪.৩ ওভারে মাত্র ১২২ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ ‘এ’ দল।

দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে সফরকারী বাংলাদেশ দলকে একরাশ হতাশাই উপহার দিয়েছে পাকিস্তানি ব্যাটাররা। বিশেষ করে তিন নম্বরে ব্যাট করতে নামা উমর আমিন। এই টপ অর্ডারের দুর্দান্ত ব্যাটিংয়ের ওপর ভর করে ৪ উইকেট হারিয়ে ৩৬৭ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে পাকিস্তান শাহিন নামে তাদের ‘এ’ দল।

২১১ বল খেলে ১৭৭ রান করে আউট হন উমর আমিন। ২৩টি বাউন্ডারির সঙ্গে ৩টি ছক্কার মার মারেন তিনি। এছাড়া পাকিস্তান শাহিনের অধিনায়ক সউদ শাকিল ৭৬ রান করে আউট হন। ৩৯ রান করেন মোহাম্মদ হুরাইরা। ৩১ রানে ব্যাট করছেন শাদ খান এবং ২০ রান নিয়ে ব্যাট করছেন কামরান গুলাম।

বাংলাদেশের বোলারদের মধ্যে ২ উইকেট নিয়েছেন হাসান মুরাদ। ১টি করে উইকেট নেন তানজিম হাসান সাকিব এবং নাঈম হাসান। ২৪৫ রান এগিয়ে থেকে তৃতীয় দিন আবার ব্যাট করতে নামবে পাকিস্তান শাহিন।

  • Related Posts

    ব্রুনো-এনদ্রিকের গোলে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচে জয়

    হেক্সা মিশনে নামার আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে মিশরকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। মূল প্রতিযোগিতায় মাঠে নামার আগে পানামাকে বিধ্বস্ত করার পর এবার মিশরকেও হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকার বিষয়টি জানান…

    Continue reading
    নারী সাফ: ফাইনালে ভারতের কাছে বড় হার বাংলাদেশের

    নারী সাফ চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক মিশন পূর্ণ করা হলো না বাংলাদেশের মেয়েদের। টানা দুইবারের চ্যাম্পিয়নদের এবার থামতে হলো রানার আপ হয়ে। ফাইনাল ম্যাচে ভারতের কাছে বড় ব্যবধানে হেরেছে মারিয়া মান্ডার দল।…

    Continue reading

    ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

    ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

    লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ

    লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ

    রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

    রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

    সনদনির্ভর নয়, দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর জোর প্রধানমন্ত্রীর

    সনদনির্ভর নয়, দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর জোর প্রধানমন্ত্রীর

    ‘শক্তিশালী ও অহংকারী বলেই যুদ্ধ বন্ধে চুক্তি করছে না ইরান’

    ‘শক্তিশালী ও অহংকারী বলেই যুদ্ধ বন্ধে চুক্তি করছে না ইরান’

    ঝিনাইদহে ট্রেন লাইনচ্যুত, খুলনা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ

    ঝিনাইদহে ট্রেন লাইনচ্যুত, খুলনা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ

    ব্রুনো-এনদ্রিকের গোলে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচে জয়

    ব্রুনো-এনদ্রিকের গোলে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচে জয়

    ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে নাচবেন নোরা ফাতেহি

    ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে নাচবেন নোরা ফাতেহি

    হাসির জাদুকর অভিনেতা সেলিম কুমার আর নেই

    হাসির জাদুকর অভিনেতা সেলিম কুমার আর নেই

    আমিরাতে ভিসা বন্ধে বিপাকে বাংলাদেশি ব্যবসায়ীরা, হুমকিতে রেমিট্যান্স

    আমিরাতে ভিসা বন্ধে বিপাকে বাংলাদেশি ব্যবসায়ীরা, হুমকিতে রেমিট্যান্স