‘ক্রীড়াঙ্গনের দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনা হবে’

বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদের ব্যানারে ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদরা বুধবার মানববন্ধন করেছেন পল্টনস্থ জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারে সামনে। এ মানববন্ধনের নেতৃত্ব দিয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক, তারকা গোলরক্ষক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক।

বিএনপির কেন্দ্রীয় নেতা ও বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাবেক সভাপতি আবদুস সালাম, সাবেক ছাত্র নেতা সাবেক সংসদ সদস্য খায়রুল কবীর খোকনসহ বিভিন্ন ফেডারেশনের সাবেক ও বর্তমান কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ মানববন্ধনে উপস্থিত যারা ছিলেন বেশিরভাগ সংগঠকই বিএনপি ঘরোনার। এদের মধ্যে অনেকেই চেনা সংগঠক আছেন, আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকে গত ১৬ বছর তাদের কোনো ফেডারেশন বা অ্যাসোসিয়েশনে জায়গা হয়নি। আবার কিছু নতুন মুখও ছিল, যাদের কখনো আগে ক্রীড়াঙ্গনে দেখা যায়নি।

সাবেক গোলরক্ষক আমিনুল হক বলেছেন, ‘ক্রীড়াঙ্গনের বিভিন্ন ফেডারেশন ও অ্যাসোসিয়েশনে যে দুর্নীতির অভিযোগ আমরা বিভিন্ন সময়ে পেয়েছি সেগুলো আমরা খতিয়ে দেখছি। দুর্নীতির সঙ্গে যারা জড়িয়ে আছেন আমরা সকলকেই আইনের আওতায় এনে বিচার করা হবে। আমরা বাংলাদেশকে, ক্রীড়াঙ্গনকে দুর্নীতিমুক্ত রাখতে চাই। দুর্নীতিবাজদের অবশ্যই শাস্তি পেতে হবে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের সামনে একটি দুর্নীতিমুক্ত ও দলীয়মুক্ত ক্রীড়াঙ্গন উপহার দেবো।

বিএনপির ক্রীড়া সম্পাদক বলেন, ‘আমরা দেখেছি, গত ১৭ বছর দেশের সকল ফেডারেশনে আওয়ামী লীগ স্বৈরাচারী কায়দায় রাজনীতিকরণ করেছে। ছাত্র ও জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ এখন স্বৈরাচারমুক্ত হয়েছে। ক্রীড়াঙ্গনের নতুন করে সংস্কারের লক্ষ্যে আমরা আজকের থেকে কাজে নেমেছি। জাতীয় ক্রীড়া পরিষদসহ প্রত্যেকটি ফেডারেশন ও অ্যাসোসিয়েশনে সংস্কার করতে হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ফুটবল ফেডারেশন থেকে শুরু করে অন্যান্য ফেডারেশনে কর্মকর্তারা নাই। কেন জানেন? কারণ, তারা দুর্নীতিগ্রস্থ।

‘ক্রীড়াঙ্গন রাজনীতির জায়গা নয়। যদি তারা দুর্নীতি না করতেন, তাহলে পালিয়ে যেতেন না। আমি দৃঢ়তার সাথে বলছি, যারা আপনারা পালিয়ে গেছেন, তারা যেই হোন না কেন, দুর্নীতি প্রমান হলে আপনাদের বিচার করা হবে। আমরা চাই, যারা দেশকে ভালোবাসেন, যারা ক্রীড়াঙ্গনকে ভালোবাসেন তাদের প্রত্যেকটি মানুষকে নিয়ে বিভিন্ন জায়গায় দায়িত্ব দেবো। কোনো দুর্নীতিবাজ ক্রীড়া সংগঠককে কোনো ফেডারেশনে আমরা আর দেখতে চাই না।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে আমিনুল বলেছেন, ‘আইসিসির কিছু বাধা রয়েছে। আমরা অবশ্যই সেটা মেনে কিভাবে সুন্দর করে ক্রিকেট বোর্ড সাজানো যায়, সেভাবে কাজ করবো। আইসিসির নিয়ম মেনেই সংস্কার আনা হবে ক্রিকেট বোর্ডে। আমি সকলের সহযোগিতা কামনা করে বলতে চাই, দক্ষ ও প্রকৃত সংগঠক যারা আছেন তাদের ফিরিয়ে আনবো।

‘আমি ক্রীড়া উপদেষ্টাকে অনুরোধ করবো, আপনি ক্রীড়াঙ্গনের সকলের সঙ্গে বসে আলোচনা করে, পরামর্শ নিয়ে দ্রুত সময়ের মধ্যে সংস্কার শুরু করবেন। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থায় সংস্কার আনতে হবে। প্রত্যেকটি জায়গাতেই আওয়ামী লীগের স্বৈরাচার ও প্রেতাত্মারা বসে আছেন। প্রত্যেকটি ফেডারেশনেই কাউন্সিলর আছেন। সবগুলোই আওয়ামীকরণ করে রাখা হয়েছে। আমি আশা করি, সবাই পতদ্যাগ করবেন। আমি আবারো বলছি, ক্রিকেট বোর্ড ও ফুটবল ফেডারেশনে যারা বসে আছেন এবং বসে থাকতে চান তারা দিবাস্বপ্ন দেখছেন।’

  • Related Posts

    জাতীয় দল থেকে অবসরের পর মেসির অ্যাসিস্ট, নাটকীয় ড্র মায়ামির

    জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর প্রথম ম্যাচে মাঠে নেমেই অ্যাসিস্ট করেছেন লিওনেল মেসি। তবে আর্জেন্টাইন তারকার অ্যাসিস্টে শুরু হলেও শেষ পর্যন্ত আটলান্টা ইউনাইটেডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে…

    Continue reading
    এমবাপ্পের পেনাল্টি মিস, রিয়ালকে হারিয়ে বেটিসের জয়

    রিয়াল মাদ্রিদের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে রিয়াল বেটিস। শুক্রবার রাতে স্প্যানিশ লা লিগার ম্যাচে রিয়ালকে ১-০ গোলে হারিয়েছে বেটিস। ম্যাচের একমাত্র গোলটি করেছেন আয়ারল্যান্ডের স্ট্রাইকার ট্রয় প্যারট। সেভিয়ার এস্তাদিও…

    Continue reading

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প

    ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প

    আমি কাতারে বোমা হামলা করেছি: দম্ভের সঙ্গে বললেন নেতানিয়াহু

    আমি কাতারে বোমা হামলা করেছি: দম্ভের সঙ্গে বললেন নেতানিয়াহু

    কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে নিহত ২২

    কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে নিহত ২২

    গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

    গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

    জাতীয় দল থেকে অবসরের পর মেসির অ্যাসিস্ট, নাটকীয় ড্র মায়ামির

    জাতীয় দল থেকে অবসরের পর মেসির অ্যাসিস্ট, নাটকীয় ড্র মায়ামির

    বিশ্বসুন্দরীর মুকুট উঠল জোহেইরি মোলার মাথায়

    বিশ্বসুন্দরীর মুকুট উঠল জোহেইরি মোলার মাথায়

    নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি আমরা দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি আমরা দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি