সাফ নারী চ্যাম্পিয়নশিপ সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটানকে পেলেন সাবিনারা

নেপাল না ভুটান—সাফ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের মেয়েদের প্রতিপক্ষ হবে কারা, এই প্রশ্নের উত্তর মিলল। গতবারের মতো এবারও শেষ চারে ভুটানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সেই ভুটান, যাদের বিপক্ষে বাংলাদেশের মেয়েরা কখনো হারেননি। ‘বি’ গ্রুপে গোলপার্থক্যে নেপালের পেছনে থেকে দ্বিতীয় হয়েছে ভুটান।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। দিনের প্রথম ম্যাচে ভুটান অবিশ্বাস্যভাবে মালদ্বীপকে ১৩-০ গোলে হারানোর পর গ্রুপসেরা হতে নেপালের দরকার ছিল ৬ গোলের ব্যবধানে জয়ের। শ্রীলঙ্কাকে ৬-০ গোলে হারিয়ে সেই সমীকরণ মেলায় স্বাগতিক নেপাল। নেপালি মেয়েরা ষষ্ঠ গোলটি করেছে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে।

নেপাল প্রথমার্ধেই এগিয়ে গিয়েছিল ৪-০ গোলে। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধানটা ৫-০ করে তারা। এরপর মোটামুটি সবাই রক্ষণকার্যে নেমে নেপালকে হতাশ করে ষষ্ঠ গোলটি করতে দিচ্ছিল না লঙ্কানরা। অবশেষে শ্রীলঙ্কার প্রতিরোধ ভাঙে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে। রেশমি কুমারী ঘিসিংয়ের গোলে গ্রুপ চ্যাম্পিয়ন হয় নেপাল।

এই ম্যাচ শেষে নেপাল-ভুটান দুই দলেরই ৭ পয়েন্ট হয়। মুখোমুখি লড়াইয়ের ম্যাচটি ড্র হওয়ায় দুই দলকে আলাদা করতে দেখা হয় গ্রুপ পর্বের গোলপার্থক্য। ভুটানের (‍+১৬) চেয়ে ১ গোলে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন নেপাল। দুই দলই তিন ম্যাচে করেছে ১৭টি করে গোল। নেপাল কোনো গোল খায়নি, ভুটান খেয়েছে ১টি। পার্থক্য গড়ল সেটিই।

২৭ অক্টোবর প্রথম সেমিফাইনালে ভুটানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। একই দিনে অন্য সেমিফাইনালে নেপালের প্রতিপক্ষ ভারত।

  • Related Posts

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    রাজধানীর মিরপুরে আগুন লাগা বহুতল বাণিজ্যিক ভবনের ছাদে এখনো কয়েকজন আটকে আছেন। ফায়ার সার্ভিসের টিটিএল ব্যবহার করে তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সোমবার (৯ মার্চ) দুপুর ২টা ৪৭ মিনিটে ফায়ার…

    Continue reading
    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর…

    Continue reading

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি