মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট অফিসের ঠিকানা বদলাচ্ছে

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট অফিসের ঠিকানা বদলাচ্ছে। এ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন। বুধবার (২৩ অক্টোবর) হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আগামী ৩০ অক্টোবর ২০২৪ থেকে ১৩ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত বাংলাদেশ হাইকমিশনের ৩০ জালান আম্পাং, কুয়ালালামপুরস্থ পাসপোর্ট অফিস স্থানান্তরের কার্যক্রম পরিচালিত হবে বিধায় পাসপোর্ট কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হবে। 

সেই সঙ্গে জানানো হয়, আগামী ১৪ নভেম্বর ২০২৪ থেকে হাইকমিশনের পাসপোর্ট অফিসের কার্যক্রম নতুন ঠিকানা সাউথগেইট কমার্সিয়াল সেন্টার, লেভেল-২, ব্লক-ই, নম্বর-২, জালান দুয়া অফ জালান চান সাও লিন-৫৫২০০, কুয়ালালামপুর অফিস থেকে এর কার্যক্রম যথারীতি পরিচালিত হবে।

এই বিষয়ে সংশ্লিষ্ট সকলকে পাসপোর্ট সংক্রান্ত সেবার জন্য উপরে উল্লেখিত ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ। এছাড়া একইদিনে মেশিন রিডেবল পাসপোর্ট বিতরণে বিলম্ব জনিত আরও একটি জরুরী বিজ্ঞপ্তি প্রকাশ করে মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) বিতরণে অনাকাঙ্ক্ষিত বিলম্বের কারণে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশীদের সাময়িক অসুবিধার জন্য বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর, মালয়েশিয়া আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

মালয়েশিয়ায় বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশীদের সদয় অবগতির জন্য জানানো হয়েছে, মেশিন রিডেবল পাসপোর্টের ফয়েল পেপার ঘাটতি ও মেশিন রিডেবল পাসপোর্ট প্রিন্টিং মেশিনের যান্ত্রিক ত্রুটি জনিত কারণে বাংলাদেশ হতে পাসপোর্ট প্রিন্ট হতে বিলম্ব হওয়ায় মালয়েশিয়ায় বসবাসরত এমআরপি পাসপোর্ট প্রত্যাশী বাংলাদেশীদের এমআরপি পাসপোর্ট পেতে অনাকাঙ্ক্ষিত বিলম্ব হচ্ছে।

এ বিষয়ে হাইকমিশন হতে বাংলাদেশের পাসপোর্ট অধিদপ্তরে নিয়মিত যোগাযোগ অব্যাহত রয়েছে এবং এক্ষেত্রে সমস্যাগুলো দ্রুততম সময়ের মধ্যে সমাধানে তারা সচেষ্ট রয়েছেন। আশা করা যাচ্ছে যে, আগামী কয়েক সপ্তাহ নাগাদ উদ্ভুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে এবং অত্র মিশন অচিরেই পাসপোর্ট বিতরণের সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম হবে বলেও জানানো হয়।

  • Related Posts

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় ‘বাংলাদেশ ইনোভেশন…

    Continue reading
    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধ ও বাসযোগ্য দেশ গড়তে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান বা কর্মস্থলের আশপাশ পরিষ্কার রাখতে সপ্তাহে অন্তত এক ঘণ্টা সময়…

    Continue reading

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

    হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

    ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’

    ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প